চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় মেয়াদে জয়ের পর সংখ্যালঘু সরকার গঠনের পথে ট্রুডো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কানাডার নির্বাচন-সংখ্যালঘু সরকার-দ্বিতীয় মেয়াদ

কানাডার জাতীয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জয়ী হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে ক্ষমতাসীন লিবারেল পার্টি। চূড়ান্ত গণনায় ৩৩৮টি আসনের মধ্যে ১৫৭টি আসন পেয়েছে দলটি।

টানা ৪০ দিনের নির্বাচনী প্রচারণা শেষে সোমবার দেশটির ৪৩তম সাধারণ নির্বাচনে বিভিন্ন প্রদেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

কানাডার এবারের জাতীয় নির্বাচনে মধ্য-ডানপন্থি কনজারভেটিভ দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে লিবারেল পার্টি। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭০ আসনে জয় প্রয়োজন। ফলে সংখ্যালঘু সরকার গঠন করতে হচ্ছে দলটিকে।

সংখ্যালঘু, নাকি জোট সরকার?
সংখ্যালঘু সরকার গঠনের পর এ মেয়াদে বেশ কঠিন সময় পার করতে হবে ট্রুডোর দলকে। বিশেষ করে যে কোনো আইন পাসে অন্যান্য দলের শরণাপন্ন হতে হবে তাদের। কেননা লিবারেল পার্টি সবচেয়ে বেশি আসন পেলেও বাকি দলগুলোর মিলিত আসন সংখ্যা এর চেয়ে বেশি (১৮১)। তাই সংখ্যালঘু সরকারের পক্ষ থেকে পার্লামেন্টে উত্থাপিত যে কোনো প্রস্তাবনা বা বিল বাকি দলগুলোর এমপিরা চাইলেই একজোট হয়ে নাকচ করে দিতে পারেন।

১২১টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে আছে দেশটির কনজারভেটিভ পার্টি। নির্বাচনে জয়ী না হলেও গতবারের চেয়ে ২৬টি আসন বেশি পেয়েছে তারা। আর ক্ষমতাসীন লিবারেল পার্টি হারিয়েছে ২০টি আসন। নির্বাচনে অন্যান্যদের মধ্যে নিউ ডেমোক্রেটিক ২৪টি, ব্লক কুইবেকোয় ৩২টি, গ্রিন পার্টি ৩টি ও পিপলস পার্টি অব কানাডা ১টি আসন পেয়েছে। অর্থাৎ মোট ১৮১টি আসন।

ফলে আপাতত বিরোধী দলগুলোই মিলিতভাবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ।

Reneta

এই সংখ্যালঘুত্বের আশঙ্কা থেকে মুক্তি পেতে চাইলে লিবারেল পার্টি অন্য এক বা একাধিক বিরোধী দলের সঙ্গে চুক্তির মাধ্যমে জোট সরকার গঠন করতে পারে। তাহলে সেই জোট গঠিত সরকার আবার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে।

তবে এখনো এমন কোনো ইঙ্গিত দেয়নি লিবারেল পার্টি বা তার নেতা।

জয় নিশ্চিতের পর মঙ্গলবার মন্ট্রিলে এক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পুনরায় নির্বাচিত করায় সমর্থকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। বলেন, তার সরকার সব কানাডীয়র জন্য কাজ করবে।

দ্বিতীয়বারের মতো জয়ী হওয়ায় ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছাবার্তায় ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাকানাডার জাতীয় নির্বাচনজাস্টিন ট্রুডো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ ফজিলাতুন নেছা মুজিবের রাজনৈতিক প্রজ্ঞা

পরবর্তী

তারকাদের বদলে অপরিচিত মুখ কেনো কেন লোচের ছবিতে?

পরবর্তী

তারকাদের বদলে অপরিচিত মুখ কেনো কেন লোচের ছবিতে?

গোয়েন্দা সংস্থার তথ্যে জাবিতে আটক দুই ‘শিবির কর্মী’

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT