চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় ধাপের সংক্রমণে বেইজিংয়ে আবারও লকডাউন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১৭, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় ধাপে ভয়াবহ সংক্রমণ দেখা দিয়েছে। পুনরায়  লকডাউনে চলে যাচ্ছে বেইজিং। এরই মধ্যে আংশিক লকডাউন করা হয়েছে। 

ডেইলি মেইল বলছে, বেইজিংয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ। নতুন করে বেশ কজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। যার ফলে লকডাউনের পথে হাঁটছে কর্তৃপক্ষ। বেইজিংয়ের কর্তৃপক্ষ শহরের করোনভাইরাস প্রাদুর্ভাবকে “অত্যন্ত মারাত্মক” হিসাবে উল্লেখ করেছে। এতে করে শহর থেকে ভ্রমণ চলাচল বন্ধ হয়ে করা হয়েছে এবং এর স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।

গার্ডিয়ান বলছে, জরুরি  প্রয়োজন ছাড়া শহরবাসীকে ভ্রমণ এড়াতে বলা হয়েছে এবং যে সেখানে প্রবেশ করবে তাকে কোভিড-১৯ টেস্ট করানো হবে।

“রাজধানীতে মহামারী পরিস্থিতি অত্যন্ত মারাত্মক,”-বেইজিং শহরের মুখপাত্র জু হিজিয়ান একটি সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেছেন।

তিনি বলেছেন, এই মুহূর্তে কোভিড -১৯ এর বিস্তার ঠেকাতে আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

যে বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি পুনরায় খোলা হয়েছিল তাদেরকে আবারও অনলাইন ক্লাস চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে বাড়ি থেকে কাজ করার জন্য উৎসাহিত করা হয়েছে।। অভ্যন্তরীণ খেলাধুলা এবং বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং লাইব্রেরি, জাদুঘর, আর্ট গ্যালারী এবং পার্কগুলিকে এখন কার্যক্রম সীমিত করতে বলা হয়েছে।।

Reneta

চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়ে সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।।উহানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও নতুন করে বেইজিংয়ে আক্রান্তের এ খবর আসলো।। চীনে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৮৩ হাজার ২৬৫ জন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জন। নতুন করে ৪৪ জন শনাক্তের খবর দিচ্ছে ওয়াল্ডোমিটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসচীনবেইজিং
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেমায় বন্ধুত্ব!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে যেমন থাকবে আবহাওয়া

আগস্ট ২, ২০২৬

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT