চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিন শেষে ১০৫ রানে এগিয়ে বাংলাদেশ

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৭:০৭ পূর্বাহ্ন ২৯, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

খুলনা টেস্টের দ্বিতীয় দিন শেষে ১০৫ রানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগারদের ৩৩২ রানে অলআউট করে সামি আসলামের উইকেট হারিয়ে ২২৭ রান তুলেছে পাকিস্তান। ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে ১৩৭ রানে অপরাজিত রয়েছেন ওপেনার মোহাম্মদ হাফিজ।

আগের দিনের ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে দিন শুরু। সাত-সকালেই ক্ষতির শিকার বাংলাদেশ। মাত্র ১৫ মিনিটেই সাকিব আল হাসানকে তুলে নেয় পাকিস্তান।

ষষ্ঠ উইকেটে অভিষিক্ত সৌম্য সরকারকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন ক্যাপ্টেন মুশফিকুর রহিম। জুটিও হয়েছিলো ৬২ রানের। কিন্তু ৩’শ রানের মাইলফলক ছুঁয়েই আবার ছন্দপতন। হাফিজকে স্ট্রেইট ব্যাটে খেলতে ব্যর্থ সরকার। ৫ বাউন্ডারিতে ৩৩ করেই থামলো টেস্ট ক্রিকেটে সৌম্যর প্রথম ইনিংস।

আগের দিনের সঙ্গে ৯৬ রান যোগ করে ৩৩২ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। স্পিনার ইয়াসির শাহর সঙ্গে ৩ উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজও। দুটি করে উইকেট নেন মোহাম্মদ হাফিজ ও জুলফিকার বাবর।

দিনের শেষ দুই সেশনের ‘হাইলাইটস’ শুধুই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ। ওয়ানডে সিরিজে পুরোপুরি ব্যর্থ হলেও খুলনায় হাফিজ পেয়েছেন ক্যারিয়ারের অস্টম টেস্ট শতক। ষষ্ঠ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে গড়েছেন টানা তিন টেস্টে সেঞ্চুরির রেকর্ড। দ্বিতীয় উইকেটে আজহার আলীকে নিয়ে গড়েছেন ১৭৭ রানের জুটি। ক্যারিয়ারের ১৯তম হাফসেঞ্চুরি করার পর ৬৫ রানে অপরাজিত আছেন আজহার।

টাইগার বোলারদের হতাশার দিনে একমাত্র সাফল্য সামি আসলামকে ফিরিয়েছিলেন স্পিনার তাইজুল ইসলাম।টেস্টের তৃতীয় দিনে উইকেটেই পড়ে থাকতে চাইবে পাকিস্তানিরা। আর টাইগারদের চাওয়া হাফিজ-আজহারদের দ্রুত বিদায়।

Jui  Banner Campaign
ট্যাগ: টেস্টবাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: ‘এ-প্লাস’ নেই, কোন ক্যাটাগরিতে কার বেতন কত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অসদাচরণের দায়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ইরানে সামরিক হামলা চালাতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT