ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষেও সুবিধাজনক অবস্থায় সফরকারি অস্ট্রেলিয়া।
প্রথম দিনের ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে খেলতে নেমে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন স্টিভেন স্মিথ। তার ১৯৯ রানের সুবাদেই ৩৯৯ রানের বড় সংগ্রহ তোলে সফরকারিরা।
অজি বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ১৪৩ রানে ৮ উইকেট হারিয়ে রানের পাহাড়ে চাপা পড়তে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে সফরকারিদের চেয়ে এখনো ২৫৬ রান পিছিয়ে তারা।






