দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে ইংল্যান্ড। ৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। ইংলিশ ইনিংসে জােড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। অন্য উইকেটটি নিয়েছেন তাইজুল ইসলাম।
শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন জনি বেয়ারস্ট্রাে। জো রুটের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ার পর মিরাজের বলে এলবিডব্লিউ হন তিনি। ফেরার আগে ২৪ রান করেন বেয়ারস্ট্রাে।
এর আগে ম্যাচের ১৬তম ওভারে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন বেন স্টোকস(০)। তাইজুল ইসলামের বলে মুমিনুল হকের ক্যাচে পরিণত হন তিনি। আগের ওভারেই মঈন আলীকে (১০) ক্লিন বোল্ড করে দিন শুরু করেন মিরাজ।
প্রথম দিন ব্যাটিংয়ে ভাল সূচনা করেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি টাইগাররা। বাংলাদেশের ইনিংসে একটা সময় মাত্র ১ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে নেওয়া বাংলাদেশ থামে ২২০ রানে। মাত্র ৪৯ রান যোগ করতেই বাকি ৮টি উইকেটও হারিয়ে বসে মুশফিক বাহিনী।







