চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিনে অনশন, ৩ শিক্ষার্থী অসুস্থ

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
১০:১৪ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

ফাঁস হওয়া প্রশ্নে নেওয়া পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আমরণ অনশনে বসা মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনশন চলছে। বুধবার থেকে শুরু হওয়া অনশন বৃহস্পতিবারও চলছে। সারারাত কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে অবস্থানের পর সকাল থেকে আবার অনশন শুরু করে ভর্তিচ্ছুরা।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থী নিয়ন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা সারারাত কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান নিয়েছি। আজও অনশন চালিয়ে যাবো।

তিনি জানান, গত রাতে প্রায় ৭০ জন শিক্ষার্থী সেখানে অবস্থান করেন। তাদের সঙ্গে অভিভাবকরাও ছিলেন। এরই মধ্যে সেখানে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।

অনশনে থাকা একজন অভিভাবক অধ্যক্ষ আশরাফ কামাল বলেন, সমগ্র জাতিকে মেধা শূন্য করার জন্য পরীক্ষার ৯ ঘণ্টা আগে তাণ্ডব চালানো হয়েছে।

তিনি আরো বলেন, এরমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে ২০২২ সালের পর বাংলাদেশ থেকে কোনো ডাক্তার নেওয়া হবে না। আর যারা ২০১৫ সালের ফাঁসকৃত প্রশ্নে পরীক্ষা দিয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন তাদের কোনো চাকরি দেবে না স্কয়ার হাসপাতাল।

আশরাফ কামাল প্রধানমন্ত্রীকে উদেশ্যে বলেন, ১৬ কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে আছে একটি সমাধানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করুন।

Reneta

বুধবার সকাল সোয়া ১১ টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অনশন কর্মসূচিকে সমর্থন করতে শহীদ মিনারে জড়ো হন তাদের অভিভাবকরা।

১৮ সেপ্টেম্বর মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একদিন পর থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আন্দোলন করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনশনপ্রশ্নফাঁসমেডিকেল ভর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT