চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিনেই বিপাকে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অভিষিক্ত এক তরুণের ব্যাটিং তাণ্ডবের পর বল হাতে ইংল্যান্ড স্পিনারদের ঘূর্ণি বিষে কাবু শ্রীলঙ্কা। গলে হেরাথের বিদায়ী টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচ বাঁচানো নিয়ে শঙ্কায় শ্রীলঙ্কা। পুরো তিনদিন আর ১০ উইকেট হাতে রেখে এখনই ১৭৭ রানে এগিয়ে ইংলিশরা। ম্যাচ বাঁচাতে হলে ‘বৃষ্টি নামার প্রার্থনা’ ছাড়া আর কীইবা করতে পারেন লঙ্কানরা?

অভিষিক্ত ব্যাটসম্যান বেন ফোকসের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩৪২ রান করে ইংল্যান্ড। জবাবে ২০৩ রানেই নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৮ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে ইংলিশরা। স্বাগতিকদের চেয়ে এখন ১৭৭ রানে এগিয়ে সফরকারীরা।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আগের দিনই নায়ক হয়ে উঠেছিলেন ফোকস। অপরাজিত ছিলেন ৮৭ রানে। আর ৮ উইকেটে ৩২১ রানে দিন শেষ করেছিল সফরকারীরা। বুধবার অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে নেন ফোকস। আউট হন ১০৭ রান করে।

ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে কেবল একটি উইকেট পেয়েছেন রঙ্গনা হেরাথ। আগের দিন জো রুটের উইকেট ছাড়া এদিন আর কাউকে আউট করতে পারেননি। ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফল বোলার দিলরুয়ান পেরেরা। তিন উইকেট নেন সুরাঙ্গা লাকমাল।

ইংল্যান্ডের পুরো ইনিংসে শ্রীলঙ্কান স্পিনাররা যখন মাত্র দুটি উইকেট নিতে সক্ষম হন, সেই উইকেটেই ইংলিশ স্পিনাররা আউট করেন আট ব্যাটসম্যানকে। মঈন আলি, রশিদ খান ও জ্যাক লিচের ঘূর্ণির সামনে ক্রিজে জমতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। মাত্র একজন স্বাগতিক ব্যাটসম্যান অর্ধশত রান করতে পারেন। অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন সর্বোচ্চ ৫২ রান। এছাড়া দুজন কুড়ির ঘর স্পর্শ করলেও বাকিরা বলার মতো অবদান রাখতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে মঈন চারটি, রশিদ ও লিচ নেন দুটি করে উইকেট। তাদের আগে অবশ্য একটি করে উইকেট নিয়ে মঈন-রশিদদের পথ দেখিয়েছেন জেমস অ্যান্ডারসন এবং স্যাম কারেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT