চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয়বার গণভোটের সম্ভাবনা নাকচ করলেন ক্যামেরন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ২৭, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকে যেতে ব্রিটেনে দ্বিতীয়বার গণভোটের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পদত্যাগের ঘোষণা দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, দ্বিতীয়বার ভোটের ব্যাপারটি তাদের পরিকল্পনার ধারে কাছেও নেই।

ইইউ-তে থেকে যেতে আলোচনার আহ্বানের পর ব্রিটেন-ইইউ ‘ডিভোর্স’ নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হওয়ার পর ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারের এই অবস্থান তুলে ধরা হয়।

ব্রেক্সিটের পর আজ সোমবার প্রথমবারের মতো সংসদীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এই বৈঠকেই পুনরায় ইইউ-তে যোগ দেয়ার বিষয়ে আলোচনা করে ব্রিটিশ মন্ত্রীরা। এরজন্য প্রয়োজনে সরকারের একটি বিশেষ ইউনিট গড়ে তোলার কথা বলে তারা।

দেরীতে বোধোদয় হলেও বাস্তবতা এখন আর ব্রিটেনের ইচ্ছার ওপর নির্ভর করছে না। গণভোটের পর দু’বছরের মধ্যে ইইউ থেকে বেরিয়ে যেতে দ্রুত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ব্রিটেনকে তাগাদা দিচ্ছে ইইউ। এই অবস্থায় পুনরায় যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে ব্রিটেনকে আগে ইইউ ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সাফ বলে দিয়েছেন এসব এখন আর তার দেখার বিষয় নয়। আগামী প্রধানমন্ত্রীর কাছেই এই গুরুদায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। আর এজন্য অপেক্ষা করতে হবে আগামী সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত। কারণ অক্টোবর নাগাদ ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা নির্বাচিত হবেন এবং প্রথা মতে তিনিই হবেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী।

গণভোটের ফলাফলে প্রায় ৫২%-৪৮% ব্যবধানে ইইউ ছাড়ার সিদ্ধান্ত জয় পাওয়ার পর গত শুক্রবার যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দেন। তবে অক্টোবরে পদত্যাগের পর তার উত্তরসূরি এসে ব্রেক্সিট আলোচনা এগিয়ে নেবেন – ক্যামেরনের এই ঘোষণার কারণে ব্রিটেনের ইইউ ত্যাগ প্রক্রিয়া দীর্ঘ হবে বলে সাবধান করেছেন ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ।

Reneta

মার্টিন জানান, কোনো দেশের ইউরোপীয়ান ইউনিয়ন ত্যাগের প্রক্রিয়াটি দ্রুততর করার জন্য লিসবন চুক্তির ৫০ নং ধারায় কোনো সুযোগ রয়েছে কিনা ইইউ’র আইনজীবীরা তা খতিয়ে দেখছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউব্রিটেনে গণভোটব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT