চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৌড়ে বিশ্বচমক উসাইন বোল্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

রিও অলিম্পিকে খেলা নিয়ে বড়সড় সংশয়ও তৈরি হয়েছিলো, পিঠের ইনজুরির কারণে অলিম্পিকের ট্রায়াল থেকে নিজেকে সরিয়েও নেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। কিন্তু তিনি থেমে থাকেন নি, ঠিকই রিও অলিম্পিকে পৌছে হুঁশিয়ারি বার্তা দেন গণমাধ্যমকর্মীদের।

বিমান বন্দরে নেমেই তিনটি স্বর্ণই জয়ের হুংকার দিয়ে জ্যামাইকান স্প্রিন্টার বোল্ট বলেছিলেন, ‘আসন্ন অলিম্পিক নিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। এটুকু বলতে পারি ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪x১০০ মিটারে গত দু’বারের মতো তিনটি স্বর্ণই জিতবো আমি।’

ঠিকই কথা রেখেছেন বোল্ট, ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে, ২০১২ সালে লন্ডন অলিম্পিকের পর সোমবার রিও অলিম্পিকেও ১০০ মিটার স্প্রিন্টে সোনা জয় করলেন উসাইন বোল্ট। ৯ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন জ্যামাইকান বোল্ট।

বোল্ট সম্পর্কে গ্রেট ব্রিটেনের সাবেক দৌড়বিদ ক্রেইগ পিকারিং বলছলিনে, ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা হওয়ায় বোল্ট জন্মগত ভাবেই সুবিধাজনক অবস্থায় আছে। ‘অতিরিক্ত লম্বা পা হওয়ায় শুরুতে গতি তুলতে পারে না সে। কিন্তু যখন গতির শীর্ষে পৌঁছে যায় তখন তার গতি হয় সবার চাইতে বেশি, কারণ লম্বা পা থাকার দরুন অন্যদের চাইতে কম ধাপ দিলেই অন্যদের সমান বা বেশি গতি সে পায়’।

এবারের রিও অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্টেও তাই হলো, শুরুতে বেশ খানিকটা পিছিয়ে ছিলেন, তার মূল প্রতিদ্বন্দ্বী আমেরিকার জাস্টিন গ্যাটলিনের পেছনেতো ছিলেনই। বোল্ট আর গ্যাটলিনের মাঝে ছিলেন আরো তিন জন। কিন্তু কি এক অদ্ভুত মন্ত্রে শেষের দিকে গতিদানব বোল্ট চার জনকেই পেরিয়ে গেলেন চিতার ক্ষিপ্রতায়।

অলিম্পিকের সব থেকে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। আর গেল দুই আসর ধরে এই রাজ্যের অবিসংবাদিত রাজা উসাইন বোল্ট। ২০০৮ সালে ৯ দশমিক ৬৯ সেকেন্ডে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েন বজ্রবিদ্যুৎ। এর পরের বছরেই আবারো তুলকালাম। বার্লিনে অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে ভাঙ্গেন নিজের রেকর্ড।

রেকর্ড ভাঙ্গা গড়া যেন বোল্টের কাছে ছেলে খেলা। আটলান্টায় ১৯৯৬ সালে মাইকেল জনসন ১৯.৩২ সেকেন্ডে দৌড়ান ২০০ মিটার। সেই সীমাও বোল্ট কমিয়ে এনেছেন ১৯ দশমিক ১৯ এর কোটায়। আসলে বোল্ট যেখানে উপস্থিত থাকেন, লড়াইটা সেখানে দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্যই হয়।

২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডনে ১০০, ২০০ ও ৪*১০০ মিটার রিলেতে জয়ী বোল্টের অলিম্পিক সোনা হলো ৭টি। এই আসরে ২০০ আর ৪*১০০ মিটারের সোনা জিতলে হবে ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’।

বয়সের ভারে এখন অনেকটাই ক্লান্ত জ্যামাইকান এই দৌড়বিদ। বোল্ট নামক এই গতির নক্ষত্রটি বিশ্ব ক্রীড়া জগতের আকাশে দ্বীপ্তমান তারকা হয়ে জ্বলে থাকুক আরো অনেকটা সময় এই প্রত্যাশা বিশ্বের কোটি কোটি বোল্ট ভক্ত ক্রীড়ামোদীদের।

ট্যাগ: উসাইন বোল্টরিও অলিম্পিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুপারকাপে বার্সা-বায়ার্নের সুপার জয়

পরবর্তী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরবর্তী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অলিম্পিকে মারে’র টানা ইতিহাস

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT