চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোষ স্বীকারে বাধ্য করা হয়েছে, দাবি রিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

সুশান্ত মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে গত মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার হয়েছেন রিয়া চক্রবর্তী। এদিন তার আইনজীবীরা জামিন চেয়েও পাননি। এরপর বৃহস্পতিবার আবারো অভিনেত্রীর জামিন আবেদন করা হলে তাও খারিজ করেন মুম্বাইয়ের বিশেষ আদালত।

একই সাথে তাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এমনটাই জানানো হয় রায়ে।

এদিকে জামিনের আবেদনে নিজেকে নির্দোষ দাবি করেন ‘জালেবি’ সিনেমা খ্যাত এই অভিনেত্রী। তিনি জানান, তাকে দোষ স্বীকার করতে বাধ্য করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ মিথ্যা। রিয়া ছাড়াও এদিন তার ভাই সৌভিক চক্রবর্তীর জামিন আবেদনের শুনানিও হয়। এই মামলায় গত ৪ সেপ্টেম্বর গ্রেপ্তার হন সৌভিক।

রিয়া ও সৌভিকের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জানায়, তাদের কাছ থেকে খুব অল্প পরিমাণ মাদক পাওয়া গেলেও এর মূল্য প্রায় ১.৮৫ লাখ রুপি। এছাড়া সুশান্তের বাবুর্চিও এই মামলার আরেক আসামী দিপেশ সাওয়ান্ত তার জবানবন্দিতে জানিয়েছেন, সুশান্ত ও রিয়ার নির্দেশনা অনুযায়ী তিনি মাদক সংগ্রহ করতেন। এছাড়া রিয়া ও সৌভিক সুশান্তের জন্য মাদকের ব্যবস্থা ও অর্থ প্রদান করতেন।

এদিকে এনসিবি কর্তৃক জিজ্ঞাসাবাদের তৃতীয় দিন রিয়া স্বীকার করেছিলেন, তিনি শুধু গাঁজা নয়, কঠোর ওষুধ সেবন করেছিলেন। যা তাকে তার ভাই সৌভিক সরবরাহ করতো।

ভারতীয় এনডিপিএস আইনের আওতায় ৮ (সি), ২০ (বি), ২৭ (এ), ২৮, এবং ২৯ নম্বর ধারায় গ্রেপ্তার করা হয় রিয়া চক্রবর্তীকে। রিয়ার বিরুদ্ধে এনসিবির তরফে যে ধারাগুলি এনডিপিএসের আইনের আওতায় আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখ্য ২৭ (এ) ধারা অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, যা প্রমাণ হলে কমপক্ষে ১০ বছরের সাজা হবে রিয়ার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জামিনমামলারিয়া চক্রবর্তীসুশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT