চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোলেশ্বরে ধরাশায়ী আবাহনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা প্রিমিয়ার লিগে আরও একটি শেষ ওভারের থ্রিলার দেখা গেল। শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে শেষ ওভারে ১০ রানের সমীকরণ মেলাতে পারেনি আবাহনী। শেষ দুই বলে দরকার ছিল ৪ রান। আরাফাত সানির পঞ্চম বলে আরিফুল ইসলাম সবুজ ক্যাচ তুলে দিলে অলআউট হয়ে ৩ রানে ম্যাচ হারে আকাশী-নীল শিবির।

হেরেও অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকছে মাশরাফী-নাসির-বিজয়দের আবাহনী।

২৩৩ রানের লক্ষ্যে নামা আবাহনী হার দেখতে বসেছিল শেষ ওভারের আগেই। ৪৯তম ওভারের চতুর্থ বলে দলের হয়ে সর্বোচ্চ রান করা মোহাম্মদ মিঠুন (৬০) নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরলে আবাহনী বিপদে পড়ে।

দলের তখন দরকার ৯ বলে ১৯ রান, হাতে এক উইকেট। সেখান থেকে লড়াই চালিয়ে যান ঢাকা লিগে এবারই প্রথম নামা আরিফুল ইসলাম সবুজ। এই তরুণ ফরহাদ রেজার করা ওই ওভারে একটি ছক্কা ও সানির করা শেষ ওভারের দ্বিতীয় বলে চার মেরে ম্যাচ জমিয়ে তোলেন। ৩ রান দূরে রেখে ১৫ বলে ২১ রানের ইনিংস খেলা সবুজ আবু সায়েমের হাতে ক্যাচ তুলে দিলে এবারের লিগে দ্বিতীয় হার দেখে আবাহনী। ৯ ম্যাচে ৭ জয়ে তাদের ১৪ পয়েন্ট।

দোলেশ্বরের মাঝারি সংগ্রহ তারা করতে নেমে ২৬ রানে দুই উইকেট হারায় আবাহনী। ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গে জুটি বাধেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩৪ রান করে বিজয় ফিরে গেলে ভাঙে ৫২ রানের জুটি। ১১ রান করে মোসাদ্দেক সাজঘরে ফিরতেই জমে ওঠে ম্যাচ।

আবাহনী তখন তিন অঙ্ক পেরোতে পারেনি (৯৮)। হাল ধরেন অধিনায়ক নাসির হোসেন। ৫৩ রান করে নাসির যখন সাজঘরে ফেরেন জয় থেকে তখন ১০০ রান দূরে আবাহনী।

Reneta

দলের রান দেড়শ পেরোনোর পর দ্রুত তিন উইকেট হারিয়ে বসলে ব্যাকফুটে চলে যায় আবাহনী। বোর্ডে তখন ১৯১, সাজঘরে ৮ ব্যাটসম্যান। তখন আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন মিঠুন। ২১৩ রানের মাথায় ফরহাদ রেজার বলে এ ডানহাতি ব্যাটসম্যান বোল্ড হলে আশা নিভে যায়। যদিও সুবজ শেষে লড়াই জমিয়ে তুলেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

ফরহাদ রেজা ও আরাফাত সানি তিনটি করে উইকেট নেন। শরিফউল্লাহ নিয়েছেন দুটি উইকেট। একটি উইকেট নিয়েছেন জোহাব খান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ফজলে মাহমুদের ৬৮ ও ফরহাদ হোসেনের ৬৩ ও টেলএন্ডারে ফরহাদ রেজার ২৬ বলে ২৮ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে দোলেশ্বর।

ভারতীয় বাঁহাতি স্পিনার মানান শর্মা নেন চার উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আরিফুল ইসলাম সবুজ, মাশরাফী বিন মোর্ত্তজা। একটি উইকেট নিয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষিক্ত সন্দীপ রায় বাবু। এ ডানহাতি পেসার এর আগে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির হয়ে দ্বিতীয় বিভাগ লিগ খেলেছেন। নড়াইলে মাশরাফীর করা ক্রিকেট একাডেমি থেকে উঠে আসেন এই পেসার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1

সর্বশেষ

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT