স্পোর্টস

দোলেশ্বরকে হারিয়ে শীর্ষ চারে মোহামেডান

দোলেশ্বরকে হারিয়ে শীর্ষ চারে মোহামেডান

ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন রকিবুল

প্রাইম দোলেশ্বরের সংগ্রহটা বড় ছিল না। সেটা টপকাতেই আটচল্লিশ ওভার পর্যন্ত খেলতে হল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ৬ উইকেটের জয়ে অবশ্য প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে দলটি।

শুক্রবার সপ্তম রাউন্ডের ম্যাচে জয়ের পর ১০ পয়েন্ট নিয়ে চারে থাকলেও টেবিলের দুই ও তিনের আবাহনী-প্রাইম ব্যাংকের পয়েন্টও মোহামেডানের সমান। তবে দল দুটি রানরেটে এগিয়ে ওপরে আছে। শীর্ষে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২২৮ রান তোলে প্রাইম দোলেশ্বর। আব্দুল মাজিদ ৫০, ফরহাদ রেজা ৪৬ ও জাকের আলির ৪০ রানে দুইশর কাছে যায় দলটি। শেষদিকে হাবিবুর রহমানের অপরাজিত ৩১ রানে লড়াই করার পুঁজিটা আরো শক্ত হয় তাদের।

যদিও লড়াইটা জমেনি। ১৪ বল হাতে থাকতেই জয়ে নোঙর ফেলে মোহামেডান। ম্যাচ একপেশে করে দেওয়ার পথে পাঁচ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন অভিষেক মিত্রা। ৩ চার ও ২ চয়ে ১৩৪ বলে ৯৫ রান তার।

বাকিদের মধ্যে রনি তালুকদার ২৬, শামসুর রহমানের ২১ রানের অবদান। পরে অধিনায়ক রকিবুল হাসান ৪৯ ও নাজমুল হোসেন মিলন ২৬ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…