চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোতলা থেকে দেয়াল ভেঙে লাফ দিলো গাড়ি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
অদ্ভুতুড়ে
A A
চীন-গাড়ি দুর্ঘটনা

চলছে গাড়ি, গাড়ির সামনের দুই আসনে একপাশে চালক, অন্যপাশে যাত্রী। দোতলা পার্কিং লটের ভেতর থেকে বের হওয়ার রাস্তার দিকে যাচ্ছে গাড়িটা।

কিন্তু টার্ন নিয়ে বের হওয়ার গেটের দিকে যাওয়ার বদলে হঠাৎ সোজা ছুটে গিয়ে দেয়ালে দিলো ধাক্কা। ধাক্কায় দেয়াল ভেঙে গাড়ি একেবারে নিচতলায়!

সিনেমার কাহিনীর মতো মনে হলেও ঘটনাটি সত্যিই ঘটেছে চীনের চংকিং শহরে। শহরটির একটি বহুতল পার্কিং লটের সার্ভেইল্যান্স ক্যামেরার ফুটেজে দেখা যায়, সাদা রঙের একটি সেডান কার ভবনটির দোতলায় অন্যান্য গাড়ির মাঝখান দিয়ে বাইরে বের হওয়ার পথের দিকে এগোচ্ছে।

কিন্তু টার্ন না নিয়ে গাড়িটা সোজা গিয়ে আঘাত করে সামনের দেয়ালে। আর ওই আঘাতেই দেয়াল চূর্ণ হয়ে ভবনের বাইরে ছুটে যায় গাড়ি।

বাইরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটা দেয়াল ভেঙে ঝাঁপিয়ে পড়ে নিচতলায় সামনের খালি জায়গায়। সেখানে একটা ডিগবাজি খেয়ে গাড়িটা উল্টে যায়। প্রায় সাথে সাথেই গাড়ির প্যাসেঞ্জার সিটের দিকের দরজা দিয়ে ভেতর থেকে প্রায় হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় এক নারীকে। তার কয়েক মিনিট পর স্থানীয় নিরাপত্তা রক্ষীরা ওই দরজা দিয়েই বের করেন চালককেও।

সৌভাগ্যের কথা হলো, ভয়ানক এই দুর্ঘটনায় আরোহী দু’জনের একজনেরও গুরুতর কিছু হয়নি। দু’জনই হালকা সামান্য হয়েছেন।

Reneta

কিন্তু ঘটনাটা ঘটল কীভাবে? জানতে চাইলে গাড়ির চালক ওই ব্যক্তি বলেন, গাড়ি স্টার্ট দিয়ে বের হওয়ার সময় হঠাৎ করে তার পেনড্রাইভটা নিচে পড়ে যায়। ওই অবস্থায় ঝুঁকে পেনড্রাইভ তোলার চেষ্টা করতে গিয়ে গাড়ির এক্সেলেটরে চাপ পড়ে যায় বেশি। আর সেই অসাবধানতার সুযোগে ছুটে গিয়ে গাড়িটা দেয়ালে আঘাত করে।

চীনের সংবাদ সংস্থা সিজিটিএন-এর সৌজন্যে ভিডিওতে দেখুন ঘটনাটি:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাড়ি দুর্ঘটনাচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT