চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড়মাস পর পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেড় মাসেরও বেশি সময় পর অবশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনষংযোগ বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করেছে রমনা বিভাগ পুলিশ।

বিভিন্ন সময়ে পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

Banglabid

এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

ছিনতাই হওয়া মোবাইল ফোন সেটটি উদ্ধার হওয়ায় পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

ছিনতাইয়ের ঘটনায় গত ১ জুন কাফরুল থানায় একটি মামলাও হয়। পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল।

Reneta

সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন বলে জানিয়েছিল পুলিশ। তবে সেই ক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে না পাওয়ায় ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।

৩০ মে সন্ধ্যার পর বিজয় সরণি মোড় থেকে ছিনতাই হয়েছিল ফোনটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইফোনপরিকল্পনামন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জীবন নির্বাচনের চাইতে গুরুত্বপূর্ণ

পরবর্তী

বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘নীল মাছি’

পরবর্তী

বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘নীল মাছি’

ইসরায়েলি স্পাইওয়্যারে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়িপাতার খবর ফাঁস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT