চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেহরক্ষীর গুলিতে গুরুতর আহত বাসার আল-আসাদ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A
বাশার আল-আসাদ

বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের অসুস্থার খবর নিয়ে গত দুদিন ধরে মধ্যপাচ্যে জুড়ে ইন্টারনেটে আলোড়ন তুলেছে। কেউ বলছেন, তার স্ট্রােক হয়েছে। আবার কেউ বলছেন, দেহরক্ষীর গুলিতে গুরুতর আহত। কড়া নিরাপত্তার ভেতর আসাদের চিকিৎসা চলছে রাজধানী দামেস্কেই। বেশ কয়েকটি গণমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে সৌদি আরবের আল-আরাবিয়া ইংলিশ পত্রিকা।

ফ্রান্সের রাজনৈতিক ম্যাগাজিন লি পয়েন্ট তাদের প্রতিবেদনে জানায়, স্থানীয় এলাকায় জল্পনা চলছে আসাদ তার ইরানিয়ান দেহরক্ষী মেহেদী আল-ইয়াকুবির গুলিতে আহত হয়েছেন। তার মাথায় গুলি করা হয় বলেও জানায় তারা।

‘নির্ভরযোগ্য সূত্রের’ বরাতে লেবাননের দৈনিক আল-মুস্তাকবাল জানায়, বাসার আসাদ  মস্তিষ্ক-সম্বন্ধীয় ইনফ্রাকশনে ভুগছেন। দামেস্কে কড়া নিরাপত্তার ভেতরে তার চিকিৎসা চলছে।

সৌদি পত্রিকা ওকাজ জানায়, ‘ব্রেন টিউমারে ভুগছেন আসাদ।’ তিনি অল্প সময়ে ও ঘন ঘন উপস্থিতির মাধ্যমে তার অসুস্থতা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।

একটি বেনামী সূত্রের বরাতে পত্রিকাটি আরো জানায়, সাপ্তাহিক পদ্ধতিতে আসাদের চিকিৎসা করছে রুশ-সিরিয়ার একটি মেডিকেল টিম। এছাড়া আসাদ তার রাশিয়া সফরের সময় মস্কোতে মেডিকেল চেকাপ করিয়েছেন।

সিরিয়া সমর্থক লেবাননের দৈনিক আল-দায়ার শুক্রাবার তাদের প্রতিবেদনে জানায়, স্ট্রোকে ভুগছেন আসাদ। যদিও একদিন পর অাবার সেই কথা অস্বীকার করে তারা।

Reneta

এর মধ্যে খবর রটে লেবাননের রাজধানী বৈরুতের আমেরিকান ইন্টারন্যাশনাল হাসাপাতালে চিকিৎসা চলছে আসাদের। তবে আল-আরাবিয়ার পক্ষ থেকে ওই হাসাপাতালে যোগযোগ করা হলেও কোনো তথ্য মেলেনি। আল-আরাবিয়ার পক্ষ থেকে দামেস্ক হাসপাতালেও যোগাযোগ করা হয়, কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, আসাদের অসুস্থতার খবরকে অসত্য বলেছে আসাদ সরকার। সিরিয়া আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্সি অফিসের ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে বলা হয়, এ ধরনের গুজব পুরোপুরি অসত্য। তবে এই গুজবের পর এখনো পর্যন্ত আসাদকে জনসম্মুখে দেখা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাসার আল-আসাদসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT