চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ ভাগের স্মৃতি নিয়ে এবার গৌতম ঘোষের ‘শঙ্খচিল’

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৪:১৭ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

পয়লা বৈশাখ মুক্তি পাচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্ম ও আর্শীবাদ চলচ্চিত্রের ছবি ‘শঙ্খচিল’। মানুষের মনে দেশ ভাগের প্রভাব নিয়ে এ চলচ্চিত্র নির্মাণ করেছেন বিশ্বখ্যাত পরিচালক গৌতম ঘোষ। প্রসেনজিতের সঙ্গে শঙ্খচিলে অভিনয় করেছেন বাংলাদেশের নায়িকা কুসুম সিকদার।

মনের মানুষ চলচ্চিত্রের সাফল্যের পর ৫ বছর বিরতি দিয়ে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘শঙ্খচিল’ চলচ্চিত্র নির্মান করেছেন বিশ্বনন্দিত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ।

ছবির বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে এ ছবিতে কাজ করা কলাকুশলীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

ইমপ্রেম টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, একজন বিশ্ববিখ্যাত বাঙ্গালী গৌতম ঘোষ আজকে আমাদের মাঝে রয়েছেন। তিনি ‘শঙ্খচিল’ নামে একটি ছবি নির্মাণ করেছেন। তার বহু ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গণে পুরস্কৃত হয়েছে সমৃদ্ধ হয়েছে। হাজার বছর কোটি বছর বাঙ্গালির হৃদয়ে যতো দিন চলচ্চিত্র থাকবে ততোদিন গৌতম ঘোষের সিনেমাগুলো থাকবে।

আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান বলেন, আমার জীবনের ভীষণ শখ ছিলো দেশভাগ বিশেষ করে বাংলা ভাগ নিয়ে একটি ছবি করার। এই ছবিটা সরাসরি দেশভাগ, বাংলা ভাগের না হলেও কাহিনীতে দেশভাগের গল্প রয়েছে। আমি ভীষণ খুশি গৌতম ঘোষ এমন একটি সিনেমা নির্মাণ করেছেন।

বাংলাদেশে অনেক প্রতিভাবান পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী রয়েছে বলে মনে করেন শঙ্খচিলের পরিচালক গৌতম ঘোষ। তিনি বলেন, আমি বেশ কিছু নির্মাতার সিনেমা দেখেছি যাদের মধ্যে সম্ভাবনা রয়েছে।

Reneta

খুব ভালো ছবি করার চেষ্টা রয়েছে তাদের মধ্যে। তাদেরই আসলে এগিয়ে আসতে হবে। পাশাপাশি যাদের ব্যবসায়িক বুদ্ধি রয়েছে তাদের এগিয়ে আসতে হবে আমাদের ছবিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য।

দেশ ভাগের পর বর্তমান সময়ের দুটি পরিবার যারা সীমান্তে বাস করছে তাদের জীবনের গল্প নিয়ে তৈরি শঙ্খচিল। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র প্রেমীদের এ ছবিটি আকৃষ্ট করবে বলে মনে করছেন এ ছবির তারকারা।

স্বনামধন্য অভিনেতা মামুনুর রশিদ বলেন, আমরা যদি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কথা ভাবি তাহলে দুই বাংলাকে মাথায় রেখে, দুই দেশকে মাথায় রেখে আমাদের কাজ করা করতে হবে।

অভিনেত্রী কুসুম শিকদার বলেন, একই সংস্কৃতির, একই ভাষার খন্ডিত পরিচয়ের মানুষগুলো ‘শঙ্খচিল’ দেখার পর, তারা পথ খুঁজে পাবে। এ ছবিতে অভিষেক হওয়া অভিনেত্রী অনুম রহমান খান বলেন, ছবির শুটিং যখন শুরু হল তখন আমি দেখলাম চরিত্রগুলো পরিবারের মতো।

দেশ ভাগ হলেও ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যেকে যে ভাগ করা যায়নি এ ছবিতে তাও তুলে ধরেছেন নির্মাতা গৌতম ঘোষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৌতম ঘোষশঙ্খচিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT