চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ কাঁপল ভূমিকম্পে, তাইজুলে কাঁপল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের ২০ উইকেটের দশটিই নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ এ বাঁহাতি স্পিনার ভূমিকম্পের মতো করেই ধস নামান কিউই শিবিরে। সিলেট টেস্টের পঞ্চম দিনের সকালে মাঠে বল গড়াতেই দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। তবে খেলায় বিঘ্ন ঘটেনি মোটেও। দিনের প্রথম সেশনেই প্রত্যাশিত জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে চারটি, দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাইজুলই।

১৫০ রানের জয় দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল বাংলাদেশ। গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে প্রথমবার টেস্ট জিতে অভিযান শুরু করেছিল টিম টাইগার্স। তবে সেই চক্রে আর কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। টানা ১১ ম্যাচে কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ।

আগের চক্রের মতো এবার না হওয়ার সম্ভাবনারও জানান দিয়েছে নতুন শক্তির বাংলাদেশ। পূর্ণশক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা দল নিয়ে নিয়ে নামতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল, এক্সপ্রেস পেসার ইবাদত হোসেন না থাকার পরও ইতিহাস গড়ে ফেলল নতুন চেহারার বাংলাদেশ।

প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের ৮৬, পরের ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, দুই ইনিংসেই তাইজুলের ঘূর্ণিজাদু এনে দিয়েছে অবিস্মরণীয় জয়।

সিলেট টেস্টে ১০ উইকেট শিকার করে দুইশর দুয়ারে তাইজুল। ৪৩ টেস্টের ৭৬ ইনিংসে ১৮৭ উইকেট তার নামের পাশে। ইনিংসে ১২বার নিয়েছেন ৫ উইকেট। ম্যাচে দুইবার ১০ উইকেট।

ম্যাচসেরার পুরষ্কার হাতে তুলে তাইজুল বলেন, ‘দলগতভাবে পারফরম্যান্স করলে ফল আসে। সেটিই হয়েছে। সবাই ভালো করেছে। নিউজিল্যান্ড যেহেতু অনেক রানে পিছিয়ে ছিল আমরা প্রক্রিয়া অনুসরণ করে গেছি। অন্য কোনো ভাবনা ছিল না। এই জয় অনেক ভালোর লাগার। আর আন্তর্জাতিক ম্যাচে দলের জন্য অবদান রাখতে পারলে সবসময় ভালো লাগে।’

Reneta

এক জয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। দুই ম্যাচের দুটিতেই জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: ১০ উইকেটতাইজুলবাংলাদেশ-নিউজিল্যান্ডম্যান অব দ্য ম্যাচলিড স্পোর্টসসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, চলছে অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT