চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ৪৮ বিলিয়ন ডলারের রেকর্ড রিজার্ভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২১
অর্থনীতি
A A

ক‌রোনা মহামারির মধ্যেই রেকর্ড গড়‌েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের পরিমাণ। এবার এক লাফে ৪৮ বিলিয়ন (৪ হাজার ৮০০ কোটি) ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। এই অংক অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে ৬ বিলিয়ন ডলার হিসেবে ৮ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

মূলত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি আগস্ট মাসের ২৩ দিনে (১ থেকে ২৩ আগস্ট) প্রবাসীরা ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

তবে এবার রেমিট্যান্সের সাথে যোগ হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের ঋণ-সহায়তা। আন্তর্জাতিক এই সহায়তা যোগ হওয়ায় ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে দেশের রিজার্ভ।

Reneta

হঠাৎ রিজার্ভ বাড়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনা মহামারিতেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। তবে সবচেয়ে বড় প্রভাব রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সহায়তা। করোনার কারণে সংস্থাটি ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের ঋণ-সহায়তা ছাড় করেছে বাংলাদেশকে। এ কারণে দেশের রিজার্ভ এই নতুন উচ্চতায় পৌঁছেছে।

গত জুনে প্রথমবারের মত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল।

ওই সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ২০২১ সাল শেষ হওয়ার আগেই দেশের রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থনীতিবাংলাদেশবাংলাদেশ ব্যাংকরিজার্ভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বেঁচে থাকার জন্য বিক্রি হচ্ছে সন্তান!

মে ১৯, ২০২৬

নেইমারকে বিশ্বকাপ দলে ডেকে যা বললেন আনচেলত্তি

মে ১৯, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবি: সংগৃহীত।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT