চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ২০২০ সালে ধর্ষণের ঘটনা বেড়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

দেশে ২০২০ সালে ধর্ষণের ঘটনা বেড়েছে। বিভিন্ন সংস্থা বলছে, ২০২০ এ গত কয়েক বছরের চেয়ে অনেক বেশি ধর্ষণের অপরাধ হয়েছে; প্রতিদিন ধর্ষণের শিকার হয়েছেন ৪ জনের বেশি। ধর্ষণ বন্ধে গত অক্টোবরে বাংলাদেশে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। তবে আইনের পাশাপাশি সামাজিক উদ্যোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ, সিলেটের এমসি কলেজে ধর্ষণ, নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণ- বছরজুড়ে এমন বহু সংবাদের শিরোনাম হয় গণমাধ্যমে। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, ২০২০ সালে বাংলাদেশে ১ হাজার ৬শ’ ২৭জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। মানুষের জন্য ফাউন্ডেশন বলছে, করোনা পরিস্থিতিতে এক বছরে ৬শ’ ২৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ দক্ষিণ এশিয়ার তথ্য অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের মধ্যে বাংলাদেশে ধর্ষণের হার প্রায় দশ। ভারতে এই হার দুইয়ের কম। আর নেপালে একেরও কম। মনস্তত্ত্ববিদরা বলছেন, শুধু শাস্তি দিয়ে অপরাধ বন্ধ করা সম্ভব নয়।

গবেষণায় দেখা গেছে ৮০ শতাংশ পুরুষ ধর্ষণের পর সেটাকে স্বাভাবিক আচরণ মনে করে। তাছাড়া অনেক নারী ধর্ষণের পর মান সম্মানের কথা বিবেচনা করে চুপ থাকেন। এক্ষেত্রে নারী পুরুষ উভয়কে এগিয়ে আসতে হবে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্তরে যৌন শিক্ষার ওপর পাঠদান করতে হবে। পাশাপাশি মানুষের বিভিন্ন চাহিদা পূরণের জন্য সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।

আইনের পাশাপাশি অন্যান্য ব্যবস্থার মাধ্যমে ধর্ষণ বন্ধে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

এর মধ্যে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন ৫৩ জন এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ১৪ জন। ২০১৯ সালে ধর্ষণের শিকার হয়েছিলেন ১ হাজার ৪শ’ ১৩জন নারী এবং ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৭শ’ ৩২জন।

Reneta

বিস্তারিত দেখুন সুমন সারোয়ারের ভিডিও রিপোর্টে: 

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ সালধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নির্বাচন পরবর্তী প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ১১ দলীয় জোটের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেশ গঠনে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করবে: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT