চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন হ্যামদের জন্য অ্যামেচার রেডিওর লাইসেন্স দিচ্ছে বিটিআরসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশে এফএম রেডিও এবং সাম্প্রতিক সময়ে কমিউনিটি রেডিও পরিচিত নাম হলেও প্রচার-প্রচারণার অভাবে ব্যক্তিগত মালিকানার ভিন্নধর্মী অ্যামেচার বা সৌখিন রেডিও এখনো তেমন পরিচিতি পায়নি। অথচ বিশেষায়িত এই রেডিও বিশ্বজুড়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। বিশেষ করে দুর্গম অঞ্চলে যেখানে মোবাইলফোনের টাওয়ার নেই সেখানে অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও বার্তা প্রেরণ-গ্রহণের নির্ভরযোগ্য একটি মাধ্যম।

১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশে হ্যাম রেডিও নিষিদ্ধ ছিলো। ১৯৯২ সাল থেকে একটি পরীক্ষার মাধ্যমে হ্যাম লাইসেন্সে প্রদান শুরু হয়। এ বছরও পরীক্ষার জন্য দিনক্ষণ ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৯ আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যে নোটিশ জারি করেছে বিটিআরসি। পরীক্ষায় অংশ নিতে হলে ২৭ জুলাইয়ের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান বরাবর নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।

অ্যামেচার রেডিও পরীক্ষা ২০১৭ এবং আবেদনের ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন:

Banglabid

http://www.btrc.gov.bd/notice-board/notice-regarding-amateur-radio-service-examination-2017 

১৮ বছর এবং এর বেশি বয়সের অ্যামেচার রেডিওতে আগ্রহী বাংলাদেশীরা এতে অংশ নিতে পারবেন। ১০০ নম্বরের এই লিখিত পরীক্ষায় বেসিক ইলেকট্রনিক্স, ফান্ডামেন্টাল রেডিও ইঞ্জিনিয়ারিং, রেডিও রেগুলেশন, অ্যামেচার রুলস, কোড ও ব্যবহারিক জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে।

অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য বাংলাদেশে হ্যামদের http://www.barl.org/ ওয়েবসাইটে ঢু মারতে পারেন।

Reneta

অ্যামেচার বা হ্যাম রেডিও কী
অ্যামেচার রেডিও মূলত একটি সৌখিন বেতার মাধ্যম। বিশ্বজুড়ে এটা হ্যাম রেডিও নামেই বেশি পরিচিত। কারণ ১৯০৮ সালে প্রথমে নিজেদের মধ্যে বেতারযন্ত্রে যোগাযোগের একটি সংঘ দাঁড় করিয়েছিলেন আলবার্ট এস হাইমেন, বব আলমই ও পুগি মারি। তাদের তিনজনের নামের সংক্ষিপ্ত রূপই হলো হ্যাম। এরপর থেকে বিশ্বের অ্যামেচার রেডিও পরিচালনা করা ব্যক্তিদের হ্যাম নামেই ডাকা শুরু হয়।

বিপদে-দুর্যোগে বন্ধু হ্যাম

বাংলাদেশের বাস্তবতায় দুর্যোগের সময়ের পরমবন্ধু হতে পারে অ্যামেচার বা হ্যাম রেডিও। কারণ তখন ফোন নেটওয়ার্ক কাজ করে না। ২০০১ সালে ভারতের গুজরাটে ভয়ঙ্কর ভূমিকম্প বিধ্বস্ত টেলিযোগাযোগ ব্যবস্থায় একমাত্র ভরসা ছিলো হ্যাম রেডিও। ১৯৯১ সালে বাংলাদেশের ঘূর্ণিঝড়ে এক জাপানি হ্যামের দেয়া দুর্গত মানুষের বার্তা পৌঁছেছিলো বিশ্বের অন্যান্য হ্যামদের মাধ্যমে।

আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশ্বব্যাপী একটি উন্মুক্ত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ। কারণ সারা বিশ্বের লক্ষ লক্ষ হ্যাম বসে আছে , যাদের পেশা অথবা শখই হলো বিনামূল্যে অন্যান্য হ্যামদের সাহায্য করা এবং অ্যামেচার রেডিও নিয়ে গবেষণা করা ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামেচার রেডিওহ্যামহ্যাম রেডিও
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাইকোর্টের রায়ে দুই জঙ্গির সাজা কমলো

পরবর্তী

মাশরাফীদের পারিশ্রমিক নিয়ে সুখবরের সঙ্গে শঙ্কাও

পরবর্তী

মাশরাফীদের পারিশ্রমিক নিয়ে সুখবরের সঙ্গে শঙ্কাও

শাবানা

কাঁদলেন শাবানা, হাসলেন শাবানা

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT