প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা পৃথিবী বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। বিশ্বের সঙ্গে এগিয়ে চলতে গেলে দেশের শিক্ষাকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর করা ছাড়া উপায় নেই।
গণভবন থেকে অনলাইনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়ার উপস্থাপনা অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এবং শিক্ষার মান বাড়াতে যে সব এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলো না সেই সব জায়গায়ও শিক্ষার আলো পৌঁছে দিয়েছে বর্তমান সরকার।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা এবং শিক্ষকদের মান বাড়াতে বর্তমান সরকার সব ধরনের কাজ করছে।







