চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে

শাহাদাত হোসেনশাহাদাত হোসেন
৭:৩৭ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
মোবাইল গ্রাহক

দেশে মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৭ লাখ ১৩ হাজারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বিটিআরসি’র পরিসংখ্যান অনুযায়ী, ৬ কোটি ৩৮ লাখ ৮২ হাজার গ্রাহক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গ্রামীণফোন। এর আগের মাসে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৬ কোটি ৩১ লাখ ২৭ হাজার। সে হিসেবে এক মাসে প্রতিষ্ঠানটির গ্রাহক বৃদ্ধি পেয়েছে ৭ লাখ ৫৫ হাজার। অন্যদিকে আগের বছরের একই সময়ের তুলনায় গ্রামীণফোনের গ্রাহক বৃদ্ধি পেয়েছে ৮৮ লাখ ৬৭ হাজার।

আগস্ট মাসের তুলনায় ৫ লাখ ৪২ হাজার গ্রাহক বৃদ্ধি পাওয়ায় তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রবি আজিয়াটা। একীভূত হওয়া এয়ারটেলের গ্রাহকসহ বর্তমানে রবি’র মোট গ্রাহক সংখ্যা ৪ কোটি ১২ লাখ ১১ হাজার।

তবে এক মাসে বাংলালিংকের গ্রাহক সংখ্যা খুব বেশি না বাড়ায় দ্বিতীয় থেকে তৃতীয় অবস্থানে নেমে এসেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বাংলালিংকের মোট গ্রাহক সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ৭৯ হাজার। আগের মাসের তুলনায় মাত্র এক লাখ ৭ হাজার গ্রাহক বৃদ্ধি করতে সক্ষম হয়েছে ভিম্পেলকমের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি।

বরাবরের মতো এবারও গ্রাহক সংখ্যার দিক থেকে তলানিতে আছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। বর্তমানে এর গ্রাহক সংখ্যা ৩২ লাখ ৪১ হাজার। এক মাসে টেলিটকের গ্রাহক বেড়েছে মাত্র ৭ হাজার এবং গত এক বছরে টেলিটকের গ্রাহক বেড়েছে ২ লাখ ৫২ হাজার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিটিআরসিমোবাইল অপারেটরমোবাইল গ্রাহকমোবাইল গ্রাহক সংখ্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষার রোডম্যাপ প্রণয়নে সুপারিশ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মহাসড়কে সংজ্ঞাহীন পড়েছিলেন ধান কাটার ৫ শ্রমিক

মে ১৩, ২০২৬

ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজকীয় আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন

মে ১৩, ২০২৬

নবজাতককে ভুলবশত জলাতঙ্কের টিকা

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT