চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ১৯, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
করোনাভাইরাস

কোভিড-১৯-এর সবচেয়ে সংক্রমণশীল ধরন ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দেশে গত এক সপ্তাহে এর প্রভাবে করোনায় আক্রান্তের হার ৫৫ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। মৃত্যুর হার বেড়েছে হয়েছে ৪৬ দশমিক ৩০ শতাংশ।

এছাড়া এক সপ্তাহে নমুনা পরীক্ষার হারও বেড়েছে। এ হার ২২.১৪ শতাংশ।

শনিবার বিকেলে এক সপ্তাহে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হারের ওপর তুলনামূলক বিশ্লেষণ করে অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দেশে সংক্রমণের ২৪তম সপ্তাহে এক লাখ ৪৯ হাজার ১৪০টি নমুনা পরীক্ষায় ২৩ হাজার ৫৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৩৯৫ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১২২ জন।

এর আগে ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত সংক্রমণের ২৩তম সপ্তাহে এক লাখ ২২ হাজার ১০৩টি নমুনা পরীক্ষায় ১৫ হাজার ১৭২ জনের করোনা শনাক্ত হয়, মৃত্যু হয় ২৭০ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৬৬ জনের। এ সময় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৭ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৪৮ হাজার ২৭ জনে।

Reneta

তাদের মধ্যে ২৪ ঘণ্টায় এক হাজার ৭২৫ জনসহ মোট সাত লাখ ৮০ হাজার ১৪৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৬৭ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৩ জন নারী। তাদের মধ্যে ৬৪ জনের হাসপাতালে (সরকারীতে ৫৭ জন, বেসরকারীতে সাত জন) ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১৩ হাজার ৪৬৬। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত নয় হাজার ৬৫৭ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭১ দশমিক ৭১ শতাংশ এবং তিন হাজার ৮০৯ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৮ দশমিক ২৯ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৭ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী তিনজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ১২ জন, পঞ্চাশোর্ধ্ব ২২ জন এবং ষাটোর্ধ্ব ২৭ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে ২৪ জন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে আটজন ও ময়মনসিংহ বিভাগে একজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মনপুরা’র পর সেলিমের নতুন ছবিতে আবারও দিলারা

পরবর্তী

বিদেশের চাহিদা পূরণ করবে পাহাড়ের ফল: কৃষি মন্ত্রী

পরবর্তী

বিদেশের চাহিদা পূরণ করবে পাহাড়ের ফল: কৃষি মন্ত্রী

চীনের ‘সিনোফার্ম’র ভ্যাকসিনে আবার শুরু গণটিকা দান কার্যক্রম

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT