চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ক্যাম্প আছে বলে ধারণা ভারতের

সোমা ইসলাম সোমা ইসলাম
৩:২৭ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশের মাটিতে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের গোপন আস্তানা এবং ক্যাম্প আছে বলে বর্ডার গার্ডস অব বাংলাদেশ (বিজিবি)এর হাতে তথ্য দিয়েছে ভারত। আগেও এরকম তথ্য দেওয়ার পর কোনো ক্যাম্পের অস্তিত্ব পাওয়া না গেলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেক্টর হেডকোয়ার্টারগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক।

সার্কভুক্ত দেশগুলোর জন্য এক বড় আতঙ্কের নাম হচ্ছে উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠন। দেশে দেশে এর চরিত্র ভিন্ন। ভারতের জন্য বছরের পর বছর বিষফোঁড়া হয়ে আছে কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন।

নরেন্দ্র মোদি যখন বাংলাদেশ সফর করছিলেন, তখনই তিনি মিয়ানমার সীমান্তে অভিযান চালাতে ভারতীয় বাহিনীকে সবুজ সংকেত দেন। বাংলাদেশে ভারতীয় কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের গোপন কার্যক্রম না থাকলেও গত সপ্তাহে কলকাতা এবং শিলংয়ে দু’ দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে আলোচনা হয়েছে আন্ত:সীমান্ত সন্ত্রাসবাদ দমন বিষয়ে।

এ বিষয়ে বিজিবির মহাপরিচালক মে. জে. মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করার পরপরই দুই দেশের আঞ্চলিক কমান্ডার এবং সীমান্ত পর্যায়ে আইজিদের মধ্যে দুটি কনফারেন্স হয়েছিলো। তার মধ্যে একটি শিলংয়ে এবং আরেকটি পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে ভারতের পক্ষ থেকে বলা হয় তাদের ধারণা, বাংলাদেশে তাদের কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর গোপন আস্তানা বা ক্যাম্প রযেছে। এ বিষয়ে ভারত বিজিবিকে বেশ কিছু তথ্যও দিয়েছে। এ তথ্যগুলো বিজিবি তাদের হেড কোয়ার্টারে পাঠিয়েছে এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে আঞ্চলিক সেক্টরগুলোকে বিজিবির উর্ধতন পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে।

নরেন্দ্র মোদির সফরের ধারাবাহিকতায় দু’ দেশের সম্পর্ক সবসময় উষ্ণ থাকলে জঙ্গি এবং উগ্রপন্থী সংগঠনগুলো কোথাও আস্তানা গড়তে সাহস পাবে না বলে মনে করেন বিজিবি মহাপরিচালক। সীমান্ত হত্যা বন্ধের বিষয়টিও ভারত এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এয়ার উইং ছাড়া সীমান্তের সুরক্ষা সম্ভব নয় বলে জানিয়েছেন জেনারেল আজিজ। তবে ভারতের সঙ্গে সর্ম্পক জোরদার হওয়ার কারণে বিওপিগুলোতে যেতে ভারত তাদের রাস্তা ব্যবহারের অনুমতি দিয়েছে বলে জানালেন বিজিবি মহাপরিচালক।

ট্যাগ: বিজিবিভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

পরবর্তী

সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের

পরবর্তী

সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের

নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সৌদি নারীরা

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT