চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে বিদেশে চ্যানেল আইয়ের জন্মদিন পালন

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১১:২৭ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

১ অক্টোবর সতেরো বছর পেরিয়ে আঠারোয় পদার্পণ করেছে চ্যানেল আই। বিশেষ দিনটি তাই দেশে ও বিদেশে পালিত হয়েছে নানান আয়োজনের মধ্যে দিয়ে। 

চট্টগ্রাম

চট্টগ্রামের উন্নয়নে রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। চ্যানেল আইএর চট্টগ্রাম ব্যুরো অফিস আয়োজিত এক সেমিনারে নগরবাসীর জীবন মান উন্নয়নে মিডিয়ার ইতিবাচক ভূমিকা আশা করেন তারা। 

দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই এর ১৮বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিস ঐতিহাসিক ডিসি হিলে আয়োজন করে ‘চট্টগ্রামের উন্নয়নে অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনায় মিডিয়ার ভূমিকা’ শীর্ষক গুরুত্বপূর্ণ সেমিনার।  

এতে অংশ নিয়ে বক্তারা বলেন, চট্টগ্রামের উন্নয়নে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলে নগরীর প্রধান সমস্যা যানজট-জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে চলে আসবে।

সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, আমাদের একটা ঐতিহ্য ছিলো। আজ সেটা হারিয়ে গেছে। বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণ ব্যবসার ক্ষতি হয়। বর্ষার সময় হাঁটুজল উঠে গেলেও এর জন্য কোনো ব্যবস্থা আমরা নিতে পারিনি। 

Reneta

জেলা প্রশাসক মোহাম্মদ সামসুল আরেফিন, চট্টগ্রাম শহরে যদি মেট্রোরেল জাতীয় কোনো ব্যবস্থা করা যায় তাহলে এই শহরে চলাচল আরো সহজ হবে। 

এসব প্রকল্প বাস্তবায়নে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান তারা। 

সেমিনারের প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ছয় থেকে আট লেনের একপ্রেস টোল হাইওয়ে তৈরি হবে। তাহলে ঢাকা-চট্টগ্রামের দুরত্ব আরো কমে আসবে।

জলাবদ্ধতা, যানজট, পাহাড় কাটা, নদী দখল ও দূষণকে নগরীর গুরুতর সমস্যা চিহ্নিত করে সমাধানে দ্রুত উদ্যোগ নেয়ার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

কানাডা

দেশের বাইরে কানাডাতেও চ্যানেল আই এর জন্মদিন উদযাপন করা হয় নানান আয়োজনের মধ্যে দিয়ে। কেক কাটাসহ জমজমাট নানা আয়োজনে উদযাপিত হয় চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী। 

আয়োজনের শুরুতেই সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দেশের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ক্যালগেরির নাট্য সংগঠন ‘নটনন্দন’এর আয়োজনে সকল অপশক্তি নিপাতের আশায় বিশেষ নাট্যাংশ মঞ্চস্থ হয়। আলোচনা সভায় প্রবাস জীবনে চ্যানেল আই এর বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করেন অতিথিরা।

কবি মহাদেব সাহা বলেন, চ্যানেল আই তার উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। জন্মদিনে চ্যানেল আইয়ের জন্য প্রাণঢালা শুভেচ্ছা।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরীর সভাপতি কাজী এহসান বলেন, হৃদয়ের চ্যানেল আই হৃদয় নিয়ে এসেছে আমাদের প্রবাসীদের জীবনে। 

নাট্য সংগঠন ‘নটনন্দন’র প্রতিষ্ঠাতা মাহমুদুল ইসলাম সেলিম চ্যানেল আইয়ের জন্মদিনে অনেক শুভেচ্ছা জানান।   

অনুষ্ঠান শেষে প্রবাসী বাঙ্গালীরা চ্যানেল আই’-এর জন্ম দিনের কেক কাটেন।

বিশ্বে চ্যানেল আই এর জনপ্রিয়তায় আরো প্রসার ঘটুক, মা মাটি আর মানুষের কথা বলে আগামী দিনগুলিতে চ্যানেল আই আরো সজীব ও সুন্দর হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা করেন প্রবাসী বাঙ্গালীরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমার মুক্তি স্থগিত!

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানের কাছে একের পর এক ভূমিকম্প, বড় দুর্যোগের আশঙ্কা

মে ১৩, ২০২৬

নারায়ণগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

মে ১৩, ২০২৬

পাহাড়তলী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT