বাংলাদেশে প্রথমবারের মতো মেয়েদের জন্য বিশ্বমানের নেইলস অ্যান্ড স্পা সার্ভিস চালু হয়েছে। সৌন্দর্য সচেতন মেয়েদের এ সেবা দেবেন থাইল্যান্ডের অভিজ্ঞ বিউটিশিয়ানরা।
রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে মেয়েদের জন্য দেশের প্রথম নেইলস অ্যান্ড স্পা সেন্টার টিউলিপ। মেয়েদের নেইলস এবং স্পার জন্য বিশ্বমানের সব ধরনের ব্যবস্থা আছে টিউলিপে।
৯টি প্যাকেজে নেইলস এবং স্পার সুবিধা পাবে সৌন্দর্য সচেতন মেয়েরা। এসব সেবা দেওয়ার জন্য থাকবেন ব্যাংককের অভিজ্ঞ বিউটিশিয়ানরা।
তারা বলেন, এখানে ব্যবহৃত সবকিছুই আসবে থাইল্যান্ড থেকে। যা কিছু ব্যবহৃত হবে সবই হবে থাইল্যান্ডের।
মেয়েদের আন্তর্জাতিক মানের সৌন্দর্য সেবা দিতেই এই উদ্যোগ বলে জানান টিউলিপ নেইলস অ্যান্ড স্পার প্রতিষ্ঠাতা চিত্রনায়িকা নিপুণ।
তিনি বলেন, দেশের কোনো কোনো ফাইভ স্টার হোটেলে স্পা সেন্টার আছে কিন্তু সেখানে মেয়েরা ততটা স্বস্তিবোধ করে না। আমার মনে হয় এখানে মেয়েরা তেমন সমস্যা বোধ করবে না। সবাই খুব উপভোগ করবে ব্যাপারটা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকরা টিউলিপে নেইলস এবং স্পা সেবা নিতে পারবেন।






