চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফেরা হবে তো সাকিবের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকা বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট গণ্য হচ্ছে সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট হিসেবে। বাংলাদেশের খেলা ছাপিয়ে বিশ্বতারকা সাকিবের শেষ টেস্ট হিসেবে পাচ্ছে বিশেষ গুরুত্ব। আছে উৎকণ্ঠাও। ৫ দিন ধরে চলবে ম্যাচ, খেলা চলাকালীন সময়ে না আবার অক্রিকেটীয় কিছু ঘটে, এমন শঙ্কাও আছে!

শের-ই-বাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর সকাল ১০টায় শুরু ম্যাচ। দুই দিন আগে ছাড়া হবে টিকিট। ম্যাচের স্কোয়াডে সাকিব আছেন। ফ্লাইট শিডিউল অনুযায়ী সাকিবের ঢাকায় পৌঁছানোর কথা বৃহস্পতিবার রাতে। এ পর্যন্ত সব ঠিকই ছিল।

একটি সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পথে সাকিব এখন দুবাইয়ে যাত্রা বিরতিতে আছেন। গতকাল দুবাইয়ে পৌঁছানোর পর তিনি বাংলাদেশ থেকে বার্তা পান ঢাকা থেকে গ্রিণ সিগন্যাল না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমানে না চড়তে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত যেন তিনি সেখানেই অবস্থান করেন। নিরাপত্তার কারণেই সাকিবকে সরকারের উচ্চ পর্যায় থেকে ওই বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সাকিবের দেশে ফেরার ব্যাপারে বিসিবির কেউই মুখ খুলছেন না। গতকাল নির্বাচক হান্নান সরকার ফেসবুক পোস্টে ইঙ্গিত দেন সাকিব ফিরছেন এবং মিরপুরেই হতে যাচ্ছে কিংবদন্তি ক্রিকেটারের শেষ টেস্ট। বিকেলে আনুষ্ঠানিকভাবে মিরপুর টেস্টের দল ঘোষণা করে বিসিবি। সাকিবকে রাখা হয় স্কোয়াডে।

এরপর থেকে আলোচনায় সাকিবের দেশে ফেরা। সরকার পরিবর্তনের পর সাবেবক সরকারের এমপি আর দেশে ফেরেননি। ছাত্র আন্দোলনের সময় থেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য তিনি দেশের বাইরে। তারপরও দেশে হত্যা মামলার আসামী করা হয় তাকে।

যে কারণে সাকিবের দেশে ফেরার পথ কঠিন হয়ে পড়ে। সরকার নমনীয় হওয়ার সবুজ সংকেত দেয়াতে সাকিব আসার সিদ্ধান্ত নিতে পেরেছেন। তবে সাকিব-বিরোধী কর্মকান্ড আরও বেশি চলতে থাকলে মিরপুর তার খেলার পথ বন্ধও হয়ে যেতে পারে।

Reneta

গত কয়েক দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছেন, দেয়াল লিখন লিখেছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়েও তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

সাকিবকে যেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়া হয়, সে দাবি নিয়ে আজকেও স্মারকলিপি নিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যাওয়ার কথা একটি গ্রুপের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিদায়ী টেস্টমিরপুরলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোলায় শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ, জানাজা সম্পন্ন

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে অনিশ্চয়তা, কমল তেলের দাম

জুন ২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় পর্যটন ও ভ্রমণখাতে নেমে এসেছে স্থবিরতা

জুন ২, ২০২৬

হেলিকপ্টারে শেষবারের মতো ভোলায় পৌঁছেছেন তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে গোয়াতে, স্থানীয়দের কোন ধারণাই নেই

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT