ক্রিকেট

দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে বাংলাদেশ দল

বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরছে, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী তিন দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে সবাইকে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য লঙ্কা সফরে গিয়েছিলেন ২১ ক্রিকেটার। কোচিং ও সাপোর্টস্টাফ মিলে টাইগারদের বহর ছিল ৪১ সদস্যের।

তাদের জন্য স্বস্তির ব্যাপার হলো কলম্বো থেকে ঢাকায় ফিরে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হচ্ছে না। সবাই তিন দিনের হোম কোয়ারেন্টিনে থেকেই পাবেন মুক্তি।

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে (১-০) এসেছে মুমিনুল হকের দল। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরা। ঈদুল ফিতরের পর মাঠে গড়াবে দু’দলের সাদা বলের লড়াই। ম্যাচের সম্ভাব্য তারিখ ২৩, ২৫ ও ২৭ মে।

বিষয়:কোয়ারেন্টিন বাংলাদেশ দল বাংলাদেশ-শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…