রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন।
রোববার দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাষ্ট্রপতি অবতরণ করেন।
সেসময় বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে স্বাগত জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
গত ২৮ আগষ্ট রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য যান।










