সিঙ্গাপুর থেকে চিকিৎসাশেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকেল পাঁচটায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপাসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
গত ৪ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুরে যান।
মির্জা ফখরুলের সিঙ্গাপুর যাওয়ার সময় বিএনপি নেতারা জানিয়েছিলেন, নির্বাচনসহ নানা ব্যস্ততার কারণে বিএনপি মহাসচিবের নিয়মিত চিকিৎসা ব্যহত হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। তাই চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গেছেন।
সর্বশেষ ২০১৭ সালের ২৮ মার্চ সিঙ্গাপুর যান ফখরুল। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা সেবা নেন।









