চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্পেনের মাদ্রিদে ২৫তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন, কপ-টুয়েন্টি ফাইভে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইট মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় মাদ্রিদের টরিজন বিমানবন্দর ত্যাগ করে।
রাষ্ট্রদূত এবং ওয়াল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

কপ-টুয়েন্টি ফাইভ নামে পরিচিত ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) কপ-টুয়েন্টি ফাইভে স্পেনের সার্বিক সহায়তায় চিলির সভাপতিত্বে ২-১৩ ডিসেম্বর মাদ্রিদে অনুষ্ঠিত হয়।

এর আগে রোববার বিকেলে প্রধানমন্ত্রী মাদ্রিদ পৌঁছেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের বৃহত্তম এক্সিবিশন কমপ্লেক্স, ইউরোপের গুরুত্বপূর্ণ ভেনু ফারিয়া দা মাদ্রিদ (আইএফইএমএ) কপ-টুয়েন্টি ফাইভে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পরে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী ‘ন্যাশনাল প্লানস টু ইনক্রিস এ্যাম্বিশন বাই ২০২০’ শীর্ষক একটি সাধারণ গোল টেবিল বৈঠক ও ফটো সেশনে যোগ দেন।

Reneta

শেখ হাসিনা কপ-টুয়েন্টি ফাইভ সম্মেলনে অংশ নেয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের দেয়া ভোজ সভায় অংশ নেন।

পরে প্রধানমন্ত্রী সরকার ও সিভিল সোসাইটির মধ্যে ‘এনহেন্সিং এ্যাকশন টুগেদার’ শীর্ষক একটি সংলাপে যোগ দেন।

স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গে ফারিয়া দা মাদ্রিদ (আইএফইএমএ) বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা ও রাণী আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দেশেপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকার চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ২৬, ২০২৬

ঈদের আগের দিন হৃদয় ছুঁবে ‘এক ভাগ কোরবানি’!

মে ২৬, ২০২৬

হাম নিয়ে ঈদ যাত্রায় অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ

মে ২৬, ২০২৬

সারাদেশে পবিত্র ঈদ উল আজহার নামাজ ঘিরে পুরোদমে শেষ মুহূতের প্রস্তুতি চলছে

মে ২৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়

মে ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT