দেশে ফিরেছেন চীনে অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র স্কোয়াশের প্লেট ইভেন্টের অনুর্ধ্ব-১৩ বয়স শ্রেণিতে চ্যাম্পিয়ন আরাফাত মোল্লা। রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরাফাতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম ও কোচ মহসিন জাভেদ।






