চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরলে মাহিকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, অপরাধ, বিনোদন
A A

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার জেরে চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বর্তমানে স্বামী রাকিব সরকারের সাথে মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গেছেন মাহি।সৌদি আরব থেকে দেশে ফেরার পর মাহিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হবে।

ওই ঘটনায় নায়ক ইমনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।

সংশ্লিষ্টরা বলছেন, জিজ্ঞাসাবাদে ইমনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গেও কথা বলবে পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, ডা. মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার জেরে নায়িকা মাহিয়া মাহিকে আমরা জিজ্ঞাসাবাদ করবো। তিনি বিদেশে থাকায় তাকে এ বিষয়ে এখনও জিজ্ঞাসাবাদ করা যায়নি।

এছাড়া, মাহি দেশে না থাকায় অভিনেতা ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ বিষয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

Reneta

সোমবার ৬ ডিসেম্বর রাতে ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ডিবি। প্রায় ৩০ মিনিট জিজ্ঞাসাবাদ শেষে ইমন রাত সাড়ে ১০ টার দিকে মিন্টুরোডে অবস্থিত ডিবি কার্যালয় থেকে বের হয়ে যান।

সোমবার ৬ ডিসেম্বর সন্ধ্যায়  তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে ফোন রেকর্ড ফাঁস নিয়ে মুখ খুলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘পরিস্থিতির শিকার হয়েছেন’ বলে দাবি করেছেন এই নায়িকা।

মক্কা থেকে এক ভিডিও বার্তায় মাহি বলেন, ‘আমার আসলে সেদিন বলার কোনো ভাষা ছিল না। সেজন্য আমি প্রতিবাদ করিনি। আমি নিজের মতো আমার মনে হয়েছে, আমার পাশ কাটিয়ে যাওয়া উচিৎ। আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গিয়েছি।’

তিনি বলেন, ‘অডিওটা নিয়ে সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধ কতটুকু আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানে। আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আরও একবার নিজের কাছে নিজে তো ছোট হয়েছি। দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম। আপনারা নিজে থেকে চিন্তা করে দেখবেন, এই ভাষার প্রত্যুত্তর আমার আসলে কী দেওয়া উচিৎ ছিল।’

Jui  Banner Campaign
ট্যাগ: জিজ্ঞাসাবাদডা: মুরাদ হাসানডিবিমাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT