চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরলেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২১
বাংলাদেশ
A A

সাউথ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

শনিবার ২৩ অক্টোবর তিনি দেশে ফেরেন। সফরকালে তিনি গত ১৯ অক্টোবর কোরিয়া প্রজাতন্ত্রের সেনাবাহিনী প্রধান জেনারেল ন্যাম ইয়ং শিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

শনিবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে আরও বলা হয়, সাক্ষাতকালে দ্বিপাক্ষিক আলোচনায় তারা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে বিভিন্ন সম্ভাবনার বিষয়ে মত বিনিময় করেন।

পরে সেনাপ্রধান “আর্মি টাইগার ৪.০” ও “ওয়ারিয়র্স প্লাটফর্ম” শীর্ষক দুটি মহড়া অবলোকন করেন। এছাড়াও তিনি সিউলে ইন্টারন্যাশনাল এরোস্পেস এ্যান্ড ডিফেন্স এক্সিবিশন-২০২১ এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Reneta

পরে তিনি কোরিয়া প্রজাতন্ত্রের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী সিঅ উক, সেনাবাহিনী প্রধান জেনারেল ন্যাম ইয়ং শিন; এ্যাঙ্গোলা সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল জ্যাক রাউল; রাশিয়া গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ জেনারেল ওলেগ লিওনিদোভিচ সেউকভ সহ অন্যান্যদের সাথে মতবিনিময় করেন।

বুধবার ২০ অক্টোবর রিপাবলিক অব কোরিয়ার মহামান্য রাষ্ট্রপতি ‘সিউল ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস এন্ড ডিফেন্স এক্সিবিশন- ২০২১’ পরিদর্শন করেন। সেখানে মহামান্য রাষ্ট্রপতির সম্মানে একটি ‘এয়ার শো’ অনুষ্ঠিত হয় যা অন্যান্য দেশের ভিআইপিদের সাথে সেনাপ্রধান অবলোকন করেন।

‘এয়ার শো’ শেষে জেনারেল শফিউদ্দিন আহমেদ প্রদর্শনীতে উপস্থিত বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে তিনি মতবিনিময় করেন। এরপর তিনি বিভিন্ন সামরিক সরঞ্জাম সম্বলিত স্টলসমূহ পরিদর্শন করেন।

বৃহস্পতিবার ২১ অক্টোবর রিপাবলিক অব কোরিয়ার ট্যুরিজম অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত কালচারাল ট্যুরে সেনাপ্রধান অংশ নেন এবং সিউলের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেন।

একই দিনে সেনাপ্রধান সিউলে তার সম্মানে বাংলা হাউজে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন এবং কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সেনাপ্রধান কর্তৃক সিউল ইন্টারন্যাশনাল এরোস্প্যাস এন্ড ডিফেন্স এক্সিবিশন-২০২১-এ এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে উপযুক্ত সরঞ্জামাদির একটি ধারণা পাওয়া যাবে ও ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

 

এছাড়াও এ সফর দু’দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ কোরিয়াসেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT