চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে পর্যটকদের ভ্রমণ সহজ করতে নতুন অনলাইন প্ল্যাটফর্ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ন ১১, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ভ্রমণ পিপাসু পর্যটকদের ওয়ান স্পট অনলাইন সেবা দিতে যাত্রা শুরু করেছে ‘গো যায়ান’ (Go Zayaan) নামে নতুন এক প্লাটফর্ম।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেল এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এর মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন,‘বাংলাদেশ থেকে প্রতিবছর বহু সংখ্যক মানুষ দেশের বাইরে যাচ্ছে আবার বহু মানুষও বাংলাদেশে ভ্রমণ করছে। এছাড়াও মানুষের আর্থিক সক্ষমতা বাড়ার ফলে আভ্যন্তরীণভাবেও পর্যটন খাত দিনে দিনে বিস্তৃত হচ্ছে। তাই মানুষকে আরও সহজে সেবা দেয়ার মূলমন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় যে ডিজিটাল অবকাঠামো আমরা গড়ে তুলেছি তার সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে Go Zayaan দারুণ ভূমিকা রাখবে। আশা করি নতুন এই প্লাটফর্ম থেকে দেশ উপকৃত হবে এবং Go Zayaan ডিজিটাল ইকোনমিতে ফলপ্রসু অবদান রাখবে।’

Go Zayaan ব্যবহারকারীকে বিশ্বের যে কোন জায়গায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বুকিং সুবিধা দিতে সক্ষম। শুধু তাই নয়, ব্যবহারকারী স্থানীয় মুদ্রায় টাকার পরিমাণ জানতে এবং পরিশোধ করতে পারবেন।


বাংলাদেশের অনলাইন ভ্রমণ সংস্থা হিসেবে Go Zayaan একমাত্র ওয়ান স্পট অনলাইন প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী ১.২ মিলিয়নের বেশি হোটেলের বুকিং সুবিধা নিয়ে booking.com এর অংশীদার হিসেবে আছে। এছাড়াও Go Zayaan এ থাকছে বিশ্বের নামকরা সব এয়ারলাইন্সের টিকিট এবং প্যাকেজ ডিলসমূহ।

এই প্ল্যাটফর্ম তৈরির নেপথ্যে রয়েছেন দেশের সর্ব বৃহৎ ডিজিটাল এজেন্সি এনালাইজেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিদওয়ান হাফিজ এবং চেয়ারম্যান হিসেবে আছেন ‘আমরা গ্রুপ’ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ। আমরা গ্রুপের প্রযুক্তি ও ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রত্যকে বাংলাদেশিকে সেরা সার্ভিস দেয়ার লক্ষ্যে Go Zayaan কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Reneta

এই অনলাইন সেবা মোবাইল ফাইনানশিয়াল সার্ভিস বিকাশের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করবে। ফলে ট্র্যাভেল এজেন্সির ঝামেলা কমবে ব্যবহারকারী নিজেই http://www.gozayaan.com এ নিজের ট্র্যাভেল প্ল্যান ডিজাইন করতে পারবে ।

অনুষ্ঠান এ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এর বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল এয়ারলাইন্স এর প্রতিনিধিরা। এছাড়াও প্রযুক্তিবিদ মুস্তাফা জব্বার এবং ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রেসিডেন্ট তৌফিক উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অনলাইন পর্যটন
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT