চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে নাশকতা প্রতিহত করতে গোয়েন্দাবাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

যারা বাংলাদেশকে ভালোবাসে তারা কখনও নাশকতা করতে পারে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন  বলেছেন: দেশে নাশকতার সুযোগ নেই। নাশকতা প্রতিহত করতে আমাদের গোয়েন্দাবাহিনী প্রস্তুত আছে।

বুধবার দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ২৩ জুন আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বর্ধিত সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নাশকতা অনেক জঘন্য কাজ। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন হয়েছে। নাশকতা করে কেউ পার পাবে না। তারপরও সবাই তৈরি আছে। নাশকতা প্রতিহত করতে আমাদের গোয়েন্দাবাহিনী প্রস্তুত আছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগরের করণীয় সম্পর্কে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান খাঁন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা মহানগর আওয়ামী লীগের ঐতিহ্য তুলে ধরব। সারা বাংলাদেশে সংগঠনের প্রতিবিম্ব হচ্ছে মহানগর আওয়ামী লীগ। কেননা সারা বাংলাদেশ তাকিয়ে থাকে মহানগর আওয়ামী লীগ কী করে সেদিকে।

তিনি আরও বলেন, আমরা আগামী বছর মুজিব বর্ষ পালন করব। তারপর আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করব। আমরা যেন মুজিব বর্ষকে সফলভাবে পালন করতে পারি তার একটি ট্রায়াল আমরা দিতে পারি জুন মাসে।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের যেসব নেতা হারিয়ে গেছেন তাদেরকে স্মরণ করার পাশাপাশি সারা বাংলাদেশের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরার পরামর্শ দেন তিনি।

Reneta

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT