চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে দেশে শিথিল হচ্ছে করোনার বিধিনিষেধ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:২৪ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ধাক্কায় বিশ্ব করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়াতে আবারও কঠোর বিধিনিষেধে এসেছিল বহু দেশ। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়াতে এবং ভ্যাকসিন কার্যক্রমের ইতিবাচক পদক্ষেপে ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বিধিনিষেধ শিথিল হতে শুরু করেছে।

তবে লক্ষ্যণীয় যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বে প্রায় ২৫ লাখ মানুষের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। আর মৃত্যু হয়েছে প্রায় ১৩ হাজার। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে মৃত্যু ও সংক্রমণ যথারীতি বেশি। তারপরেও আক্রান্তের তুলনায় হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা অনেক কমে এসেছে। ভ্যাকসিন না নেয়া মানুষদের মৃত্যুর হার বেশি বলেও বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে।

প্রতিবেশি দেশ ভারতেও করোনার পরিস্থিতি উন্নতি হচ্ছে। সেখানে স্কুল-কলেজসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র খুলে যাচ্ছে। ভ্যাকসিন কার্যক্রমের এক অনন্য উদাহরণ তৈরি করেছে তারা।

বাংলাদেশের করোনা পরিস্থিতিও উন্নতির দিকে। হঠাৎ করে ৩০ শতাংশের বেশি আক্রান্ত হওয়াতে নতুন করে বিধিনিষেধ দিতে হয়েছে সরকারকে। যা আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর আছে। তবে গণপরিবহন ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে চলার নিয়ম তুলে দেয়া হয়েছে সাম্প্রতিক পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়াতে। এখন শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছাড়া প্রায় সবকিছুই স্বাভাবিক বলা যায়।

ওমিক্রন ভ্যারিয়েন্ট অতিমাত্রায় সংক্রামক হওয়াতে পুরোবিশ্ব নতুন ধাক্কা খায়। প্রিয়জনের মৃত্যু আর অর্থনৈতিক সঙ্কটে পড়ে করোনাকালে যে ভয়াবহ ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ববাসী তা হয়তো খুব দ্রুতই সামলে ওঠা সম্ভব না, কিন্তু করোনা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞদের নানা বক্তব্যে আশার আলো দেখছে সবাই।

স্বাস্থ্যবিধি মানা আর ভ্যাকসিন কার্যক্রম জোরদারের বাইরে করোনা থেকে মুক্তি নেই। এই ভাইরাসকে মানিয়ে নিয়ে হয়তো আরও কিছু বছর জীবনধারণ করতে হবে বিশ্ববাসীকে, বাংলাদেশও এর বাইরে না। সচেতন হয়ে ও সতর্কতা অবলম্বন করে চললে প্রায় স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিধিনিষেধ শিথিলসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT