চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে: বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০২২
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশে দেশে না খেয়ে মানুষ মারা যেতে পারে এমন অশনি সংকেত দিয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ।

বহুজাতিক সংস্থা দুটির বার্ষিক সম্মেলনে প্রধান নির্বাহীরা বলেছেন, ৪৮টি দেশ চরম খাদ্য অনিশ্চয়তায় রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা না গেলে সভ্যতার পেছনের দিকে যাত্রা হতে পারে বলেও শঙ্কা তাদের। কোটি মানুষকে ক্ষুধার যন্ত্রনা থেকে মুক্তি দেওয়ার সব দরজা এখনও বন্ধ হয়নি বলে মনে করে আইএএমএফ, বিশ্বব্যাংক। কিন্তু সেজন্য দরকার রাজনৈতিক সিদ্ধান্ত। সংকটকালে কোন দেশের অতিরিক্ত ঋণ দরকার হলে ইতস্তত না করারও আহবান জানিয়েছেন সংস্থাদুটির প্রধান কর্তারা।

প্লেনারি সেশনের আগের দিন বৃহস্পতিবার বৃষ্টি স্নাত সকালে বিশ্বব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং আইএমএফ ব্যস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার আলাদা আলাদা সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে আইএমএফ এমডি বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে না নিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনেক দেশে এরই মধ্যে মন্দাবস্থা সৃষ্টি করেছে। করোনার শুরু থেকে এ পর্যন্ত ৯৩টি দেশকে ২শ ৬০ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে আইএমএফ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত সম্পর্কিত আরেকটি তহবিল থেকে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ৪০ বিলিয়ন ডলারের যোগাড় হয়েছে বলে জানান আইএমএফের এমডি ক্রিস্টালিনা জর্জিয়েভা। ঋণ দেওয়ার মতো আরো ৭শ বিলিয়ন ডলার আছে আইএমএফ এর হাতে।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস জানান, ২০ বিলিয়ন ডলার থেকে শুরু যুক্তরাষ্ট্রসহ কয়েকটি বড় দাতা দেশের সহযোগিতা এবং ঋণের কিস্তি থেকে আয় সব মিলে এখন বহুজাতিক ব্যাংকটির ঋণযোগ্য তহবিলের আকার ৮শ বিলিয়নের ওপরে। ঋণ দিয়ে এবং ঋণের বোঝা কমিয়ে সদস্যদেও স্বস্তি দেওয়াটা নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি।

১৯৩ টি সদস্য দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা যোগ দিয়েছেন বার্ষিক সম্মেলনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফবিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্ধ্যাত্ব নির্ণয়ে কোন কোন পরীক্ষা জরুরি, বয়স ও হরমোন কতটা প্রভাব ফেলে

জুলাই ২১, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT