দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় সরকার বিএনপি নেতাদের নির্মূলে ব্যস্ত।
পরে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নেয়াদের মাঝে ওষুধ বিতরণ করেন।






