চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে ই-কমার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

ই-কমার্স বিশ্বব্যাপী মানুষের জীবনধারায় ঘটিয়েছে যুগান্তকারী পরিবর্তন। বাংলাদেশে ই-কমার্সের যাত্রা খুব দীর্ঘ না হলেও এর প্রসার ঘটতে খুব বেশি সময় লাগেনি। ইতোমধ্যে এর সুফল ভোগ করছে বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মানুষও।

মুঠোফোনের সহজলভ্যতা, নেটওয়ার্কের বিস্তৃতি আর দেশের লজিস্টিক খাতের ক্রমশ উন্নতি ই-কমার্সকে মানুষের জীবনযাপনের অংশে পরিণত করেছে।

ই-কমার্সের যাত্রার শুরুর দিকে ঘড়ি, ইলেকট্রনিক গ্যাজেটের মতো সৌখিন পণ্য মানুষ অনলাইনে কিনলেও, এখন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও মানুষ অনলাইনে অবাধে কিনছে।

ই-কমার্স মার্কেটপ্লেসে দৈনিক বাজারসদাই, প্রয়োজনীয় ঔষধপত্র থেকে শুরু করে বাড়ির আসবাব, বইখাতা, মোবাইল-ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য এমনকি গাড়ি-মোটরসাইকেলও পাওয়া যাচ্ছে।

শুধু কেনাকাটাই নয়, ই-কমার্স প্ল্যাটফর্ম দেশে ক্ষুদ্র এবং মাঝারী উদ্যোক্তা তৈরিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে । অঞ্চলভিত্তিক জনপ্রিয় পণ্য নিয়ে সেই অঞ্চলের অনেককেই এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করতে দেখা যায়, যেখানে দেশের এক প্রান্তের পন্য অনায়সে পৌঁছে যাচ্ছে আরেক প্রান্তে।

করোনা প্রাদুর্ভাবের পর ঘরবন্দি মানুষকে যাবতীয় কেনাকাটার জন্য নির্ভর করতে হয়েছে ই-কমার্সের ওপর। যারা আগে কখনো অনলাইনে কেনাকাটা করেননি, তাদের অনেকেই এসময় স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনলাইনে কেনাকাটা শুরু করেন এবং এখন দেশের বিশাল অংশের মানুষের জন্য অনলাইন কেনাকাটা অভ্যাসে পরিণত হয়েছে। আর দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোও নিজেদের সর্বোচ্চ দিয়ে লকডাউনের প্রতিকূল সময়ে মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে।

Reneta

গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, কোভিড-১৯ প্রকোপের পর ২০২০ সালে অনলাইনে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কেনাবেচা বেড়েছিল ৩০০ শতাংশ। সব মিলিয়ে, করোনা বৈশ্বিক মহামারি বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব ফেললেও ই-কমার্স খাতের রূপান্তর ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রেখেছে বলা যায়।

ক্রেতাদের আস্থা ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ই-কমার্সের প্রবৃদ্ধি হচ্ছে আকাশছোঁয়া। ই-কমার্সে ক্রেতার সংখ্যা দিন দিন বেড়ে চলার ফলে অনেক অফলাইন বিক্রেতাও এখন অনলাইনে ব্যবসা কার্যক্রম চালু করেছে। আর তা করতে তাদের কোনও বাড়তি ঝামেলা পোহাতেই হচ্ছেনা, কেননা তাদের হয়ে তাদের পন্য নিজেরাই নিজেদের ওয়েবসাইট এবং অ্যাপ এ যুক্ত করছে দারাজ। ফলে ব্যবসার পাশাপাশি দোকানের পরিচিতি ও বৃদ্ধি পাচ্ছে।

এভাবে বিক্রেতাদের অনলাইনে ব্যবসা পরিচালনা সহজ করতে ও ক্রেতাদের একই প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো ধরনের পণ্য কিনতে সহায়তা করার লক্ষ্যে কাজ করছে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। অভিনব প্রযুক্তি ও দক্ষতার সাথে দেশের ই-কমার্সের দৃশ্যপটে পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। ক্রেতা সন্তুষ্টি অর্জনে ও দেশের ই-কমার্সকে সামনে এগিয়ে নিয়ে যেতে নতুন বছরে নতুন সম্ভাবনা উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ই কমার্সউদ্যোক্তাদারাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যাশেজের শেষ টেস্টে থাকছেন না বাটলার

পরবর্তী

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

পরবর্তী

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

ভারতে গেলে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, ভ্রমণে নিরুৎসাহিত করলেন ভারতীয় হাইকমিশনার

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT