চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে গবেষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ
A A
বাংলাদেশের নারীরা লাইন ধরে করোনার টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশ্বিক করোনাভাইরাস সংকট নিয়ন্ত্রণে ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে গবেষণা করেছে ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট।

সেপ্টেম্বরে ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত ‘গভর্নিং কোভিড-১৯ ইন বাংলাদেশ: রিয়ালিটিস অ্যান্ড রিফ্লেকশনস টু বিল্ড ফরোয়ার্ড বেটার’ শিরোনামের ওই গবেষণাপত্রে দেশের করোনা পরিস্থিতি নিয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে।

গবেষকরা তাদের গবেষণায় তুলে এনেছেন, বাংলাদেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কিভাবে বিভিন্ন নীতিমালা তৈরি ও সরবরাহ করা হয়েছে, সেই সঙ্গে সেখানে উঠে এসেছে কিভাবে চলমান এই মহামারি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের সংকট সমাধান করা যায়।

Banglabid

গবেষণায় স্বাস্থ্য ব্যবস্থার প্রতিক্রিয়া, লকডাউন ম্যানেজমেন্ট এবং ত্রাণ কার্যক্রম, কমিউনিটি পর্যায়ে নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রণোদনা কার্যক্রম এবং তৈরি পোশাক ক্ষেত্রের পরিস্থিতি এসবও বিশ্লেষণ করা হয়েছে।

এই বিস্তৃত গবেষণার একটি সমালোচনামূলক শিক্ষা হলো, বাংলাদেশের এমন একটি সংস্থার প্রয়োজন যেটা সঙ্কটের মুখোমুখি হয়ে আরও শক্তিশালী হবে। বৈশ্বিক সংকটের মতো বাংলাদেশও বারবার জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক ও স্বাস্থ্য বিষয়ক সংকটে মুখোমুখি হয়। তাই দেশের জনগণকে রক্ষার জন্য আরও ভালো নিয়ন্ত্রণব্যবস্থা দরকার বলেই উল্লেখ করা হয় গবেষণায়।

গবেষকরা বলেছেন, অদূর ভবিষ্যত ও দূরবর্তী ভবিষ্যতে বাংলাদেশে কার্যকর মহামারি নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভারতে বিপর্যয়মূলক অব্যবস্থাপনা এবং এর পরিণতি মহামারী ব্যবস্থাপনায় বিভিন্ন দেশের সরকারের মনোযোগ ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

Reneta

গবেষণা শেষে বেশ কিছু সুপারিশও দিয়েছেন গবেষকরা। তারা বলছেন, সরকারের উচিত দেশকে নিজের শক্তিতে গড়ে তোলা, দুর্যোগ প্রতিক্রিয়া এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশের শক্তিমত্তার সর্বোচ্চ ব্যবহার করা, রাষ্ট্র-সমাজ অংশীদারিত্ব এবং নাগরিক অংশগ্রহণের ঐতিহ্যকে লালন করা। স্বাস্থ্য ব্যবস্থা এবং সেটা নিয়ন্ত্রণে বিনিয়োগের মাধ্যমে ফাঁকগুলো দূর করতে দ্রুত কাজ করা প্রয়োজন, জিডিপি হারের বৃদ্ধির পরিবর্তে জনগণের সুরক্ষার জন্য অর্থনৈতিক নীতির পুনর্বিন্যাস করা, উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারক প্রক্রিয়া বিকাশের জন্য সরকারকে একবিংশ শতাব্দীর রাষ্ট্রযাত্রার অনুশীলন করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসগবেষণাব্র্যাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইলিশের সরবরাহ পর্যাপ্ত, তা-ও চড়া দাম

পরবর্তী

‘নিবন্ধন করেও ভ্যাকসিন না পাওয়াদের ক্যাম্পেইনে অগ্রাধিকার’

পরবর্তী
স্বাস্থ্য সচিব করোনাভাইরাস সংক্রান্ত বৈঠকে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিবন্ধন করেও ভ্যাকসিন না পাওয়াদের ক্যাম্পেইনে অগ্রাধিকার’

বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের লোগো ও প্রমোশনাল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংকের নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘অরেঞ্জ ক্লাব’ চালু 

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT