চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে এক কোটি ৬০ লাখ প্রতিবন্ধী বঞ্চিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

দেশীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় উদ্যোগের ঘাটতিতে দেশের এক কোটি ৬০ লাখ প্রতিবন্ধী মানুষ নানাভাবে অধিকার বঞ্চিত হচ্ছেন। প্রতিবন্ধী সুরক্ষা আইনের বাস্তবায়ন না হওয়া, বাজেটে বরাদ্দ না থাকা প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার ঢাকার বিআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ ও সিএসআইডি “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং প্রতিবন্ধী: বাংলাদেশ প্রেক্ষাপট” নিয়ে আলোচনায় এমন তথ্য উঠে এসেছে।

ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ড. রেজাউল হক বলেন, বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ প্রতিবন্ধী, যার মধ্যে ৮০ ভাগ বাস করে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে। বাংলাদেশে প্রায় এক কোটি ৬০ লাখ মানুষ প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী মানুষের অধিকার রক্ষায় বাংলাদেশ ২০০৮ সালে জাতিসংঘের প্রতিবন্ধী সুরক্ষা সনদে স্বাক্ষর করেছে। ২০১৩ সালে প্রতিবন্ধী সুরক্ষা আইন হয়েছে বাংলাদেশে। তারপরও সচেতনতা, পরিকল্পনায় অগ্রাধিকার না থাকা, আইন ও নীতির বাস্তবায়ন না হওয়া, বাজেটে অপ্রতুল বরাদ্দের কারণে দিন দিন প্রতিবন্ধী মানুষগুলোর অবস্থা খারাপের দিকে যাচ্ছে।

অনুষ্ঠানে কথা বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবন্ধীরা। তাদের একজন মিষ্টি আক্তার বলেন, বাসা থেকে এই অনুষ্ঠানে আসতে আমাকে ১৫-২০ গুণ বেশি ভাড়া দিতে হয়েছে। এবারের বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন খাতে। তবে এখনো কোন পরিবহনে প্রতিবন্ধীদের চলাচলের জন্য সুযোগ-সুবিধা চালু করা হয়নি।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম বলেন, আমাদের বাজেট আসলে প্রতিবন্ধী বান্ধব না। চলমান অর্থবছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা রাখা হয়েছে সামাজিক উন্নয়ন খাতে। এর মধ্যে ৩৬০ কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য। তবে সেটা পরিকল্পনা মাফিক না।

একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, প্রতিবন্ধীদের দাবি নিজেদেরই তুলে ধরতে হবে। প্রতিবন্ধীর উন্নয়নে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমানভাবে এগিয়ে আসতে হবে। নীতিমালা, আইনের বাস্তবায়ন করতে হবে, বাড়াতে হবে বাজেটের বরাদ্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতিবন্ধীবেসরকারি উন্নয়ন সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT