চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে আসলো আরও ৪ হাজার টনের বেশি পেঁয়াজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
পেঁয়াজের দাম

আমদানি করা চায়না পেঁয়াজ

মিয়ানমার, চীন, মিশর ও তুরস্ক থেকে আরও ৪ হাজার ১৫৯ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ৫ ডিসেম্বর দেশে ৪ হাজার ১৫৯ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এর মধ্যে টেকনাফ হয়ে দেশে এসেছে ১ হাজার ২২৭ টন পেঁয়াজ এবং চট্রগ্রাম সমুদ্র বন্দর হয়ে এসেছে ২ হাজার ৯৩২ টন পেঁযাজ। এগুলোর মধ্যে মিয়ানমার থেকে ১ হাজার ২২৭ টন, চীন থেকে ৩৮৪ টন, মিসর হতে ৮৪ টন এবং তুরস্ক হতে ২ হাজার ৫শ’ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠান এ সব পেঁয়াজ আমদানি করছে।

দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন এ পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বাণিজ্যমন্ত্রণালয় দেশে পেঁয়াজ আমদানি সরবরাহ এবং সার্বিক পরিস্থিতিতে সর্বাধিক গুরুত্ব দিয়ে মনিটরিং অব্যাহত রেখেছে বলে জানানো হয়।

গত সেপ্টেম্বরের শেষ দিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম আকাশচুম্বী হয়ে যায়। ৩০ টাকার পেঁয়াজ লাফিয়ে লাফিয়ে বেড়ে ২৫০ টাকার ওপরে গিয়ে ঠেকে। সেই দাম এখনো অব্যাহত রয়েছে। এরপর বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা শুরু হয়। সেই ধারাবাহিকতায় এসব পেঁয়াজ আসছে দেশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজপেঁয়াজ আমদানিপেঁয়াজের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT