চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে এপর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ জন মানুষ করোনা (কোভিড-১৯) ভ্যাকসিনের আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪ লাখ ৭ হাজার ৮৩৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, এ পর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮২ লাখ ২৬ হাজার ৮৫৬ আর নারী ৫৭ লাখ ৮০ হাজার ৯৮১ জন। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৯ লাখ ১৯ হাজার ৪৪৫ আর নারী ১৬ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন।

Banglabid

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ২ লাখ ৫৫ হাজার ২৮১ জন মানুষ। চীনের সিনোফার্মের ভ্যাকসিন নিয়েছেন ৬৬ লাখ ৯ হাজার ১৪৫ জন। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নিয়েছেন ৬৬ হাজার ৮০১ জন। আর মডার্নার ভ্যাকসিন নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন।

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৪ লাখ ৩৮ হাজার ১৫৬ এবং নারী ৩৮ লাখ ১৭ হাজার ১২৫ জন। এই গ্রহণকারীদের মধ্যে ৪৪ লাখ ৩৫ হাজার ২১৮ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ গ্রহণকারী পুরুষ ২৮ লাখ ২৯ হাজার ৫৯ এবং নারী ১৬ লাখ ৬ হাজার ১৫৬ জন। আর প্রথম ডোজ গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৯১ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৬২ জন।

এদিকে চীনের সিনোফার্মের ভ্যাকসিনের প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ ভ্যাকসিন গ্রহিতাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৬৩ হাজার ৩০২ এবং নারী ২৯ লাখ ৪৫ হাজার ৮৪৩ জন। এই ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ৬৪ লাখ ৬৫ হাজার ১১৮ জন প্রথম ডোজ এবং ১ লাখ ৪৪ হাজার ২৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণকারী পুরুষ ৩৫ লাখ ৮৬ হাজার ২৮৬ এবং নারী ২৮ লাখ ৭৮ হাজার ৮৩২ জন। আর দ্বিতীয় ডোজ গ্রহণকারী ৭৭ হাজার ১৬ জন পুরুষ এবং নারী ৬৭ হাজার ১১ জন।

Reneta

ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নিয়েছেন ৬৬ হাজার ৮০১ জন। এদের মধ্যে পুরুষ ৫৬ হাজার ৬১৮ এবং নারী ১০ হাজার ১৮৩ জন। এই ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ১৬ হাজার ৫৪৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ গ্রহণকারী ১৩ হাজার ৩৭০ জন পুরুষ এবং নারী ৩ হাজার ১৭৬ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই ভ্যাকসিন নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন। এদের মধ্যে পুরুষ ৯ লাখ ৮৮ হাজার ২২৫ ও নারী ৬ লাখ ৮৪ হাজার ১৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার পর্যন্ত ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ২৭ জন করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT