দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে ময়মনসিংহ। সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাবের অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।








