চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করলো বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২১
বাংলাদেশ
A A
বাংলাদেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করে ট্রফি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের একাদশ আসর অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি এক জমকালো ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।

১২তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে ৩৭টি ক্যাটাগরিতে সর্বমোট ১০৫টি ব্র্যান্ডকে সম্মানিত করা হয়, এছাড়াও, পদক লাভ করেন সর্বশ্রেণীতে সেরা ১৫ ব্র্যান্ডের প্রতিনিধিরা। সেরা এ ১৫টি ব্র্যান্ডের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে যথাক্রমে বিকাশ, ক্লোজআপ এবং ইস্পাহানি।

দেশের ব্র্যান্ডিং শিল্পের সবচেয়ে বড় সম্মাননা ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২০’ পাওয়ার্ড বাই এআইইউবি, নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ।

দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করতে, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত ১২ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে সর্বাধিক প্রিয় ব্র্যান্ডকে সম্মানিত করে চলেছে। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের উদ্দেশ্য কঠোর প্রচেষ্টার মাধ্যমে অর্জিত ব্র্যান্ডগুলির সাফল্যের প্রদর্শন এবং উদযাপন।

এ আয়োজনের উদ্দেশ্য হলো দেশে পরিচালিত ব্র্যান্ডগুলোর সফলতাকে সম্মাননার মাধ্যমে অনুপ্রাণিত করা। নিয়েলসেন- এর বিশ্বমানের জরিপ পদ্ধতি ‘উইনিং ব্র্যান্ডস’ অনুসারে দেশের সর্বাধিকপ্রিয় ব্র্যান্ডগুলোকে সম্মাননা জানানো হয়।

দেশজুড়ে প্রায় ৭ হাজার ৬০০ ভোক্তার অংশগ্রহণে পরিচালিত এ জরিপের ওপর ভিত্তি করে এ বছর মোট ৩৭টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়েছে। এই বছর স্ব-প্রশাসিত পর্যালোচনা অন্তর্ভুক্ত ছিল।

ব্র্যান্ডফেস্ট – ২০২০ এর সমাপনি অধিবেশনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে অভিনন্দন জানিয়ে  প্রধানমন্ত্রীর বেসরকারী খাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, “আমরা ২০২১ সালকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছি, আমি অনুরোধ করছি প্রত্যেকেই তাদের ব্যক্তিগত অগ্রগতিতে যথাসাধ্য চেষ্টা করবে, সেই সাথে জাতিকে এগিয়ে নিয়ে যেতেও তারা সক্রিয়ভাবে তাদের ব্যক্তিগত ভূমিকা পালন করবে”।

সালমান ফজল রহমান এম.পি. দেশের সেরা ব্র্যান্ড পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক, উইমেন ইন লিডারশিপের (ডাব্লুআইএল) সভাপতি এবং বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের প্রতিষ্ঠাতা নাজিয়া আন্দালিব প্রিমা মনোনীত প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন ‘স্থানীয় ব্র্যান্ডগুলোকে আরও প্রখর হতে হলে তাদেরকে আমাদের সংস্কৃতির বিস্তারে গভীর অনুসন্ধান করতে হবে এবং উন্নত বাংলাদেশের মানসিকতা বোঝার মাধ্যমে শক্তিশালী ব্র্যান্ডগুলি বিজ্ঞান ও আর্ট এর সাথে সম্পৃক্ত হতে হবে। তবেই ব্র্যান্ডগুলি টেকসই হবে কারণ এটি কার্যক্ষমতার সাথে সংবেদনশীলতার সেতুবন্ধন করে।’

অনুষ্ঠানে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের জরিপ পদ্ধতি সম্পর্কে বক্তব্য প্রদান করেন লিডার, কাস্টোমাইজেড ইন্টেলিজেন্স, নিয়েলসেন, সাউথ এশিয়া জনাব প্রাসান্ত কল্লেরি ।

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১২তম সংস্করণটি দেশের ব্র্যান্ড এবং মার্কেটিং এর বৃহত্তম উৎসব “ব্র্যান্ডফেষ্ট – দ্য নেক্সট বাংলাদেশ” এর সমাপনি অনুষ্ঠানের পর পরই শুরু হয়। উল্লেখ্য যে, ৩ দিন ব্যাপী “ব্র্যান্ডফেস্ট – ২০২০” এর শেষ দিনের প্রতিপাদ্য ছিল – নীতি নির্ধারণ, ব্র্যান্ড হিসাবে এবং কীভাবে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতার ৫০তম বছরে অংশ নিতে পারি সে বিষয়ে বাংলাদেশের উপর মনোনিবেশ করা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বছরের প্রথম ‘প্রিয় যত গান’ এ গাইবেন তারা

পরবর্তী

ফ্রান্সে করোনা বিধিনিষেধ ভেঙে নববর্ষ পার্টি ঘিরে সংঘর্ষ

পরবর্তী
Bangladeshi DJ performing at a crowded indoor event with audience and equipment. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সে করোনা বিধিনিষেধ ভেঙে নববর্ষ পার্টি ঘিরে সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য ব্লগের জন্য ছবি, নারী লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের সংখ্যা কমেছে

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT