দেশের সুনাম ক্ষুণ্ণ করতেই ইটালিয়ান নাগরিক টাভেলা সিজারকে হত্যা করা হয়, হত্যার পেছনে ছিলেন এক ‘বড় ভাই’, প্রকৃত অপরাধীকে আড়াল করতেই আইএস নাটক সাজানো হয়। টাভেলা হত্যায় জড়িত সন্দেহে চারজনকে আটক করার পর রাজধানীর মিন্টোরোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ।
সরকারকে বেকায়দায় ফেলতে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেয় করতেই টাভেলা হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
টাভেলা হত্যায় জড়িত সন্দেহে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া তাবেলা হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলে জানায় ডিবি।
আটককৃতরা হলেন- ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল, চাকতি রাসেল, শুটার রুবেল ও সাখাওয়াত হোসেন শরীফ।
রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা টাভেলা সিজার।






