চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সব মেডিকেলেই বার্ন ইউনিট হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

দেশের  সবগুলো মেডিকেল কলেজেই বার্ন ইউনিট হবে জানিয়ে প্রধামমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
‘আজ শুধু একটি মেডিকেলে হচ্ছে। একসময় দেশের সব মেডিকেলেই বার্ন ইউনিট হবে।
চিকিৎসার অভাবে মানুষ আর কষ্ট পাবে না।’

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসব বলেন তিনি।

এসময় প্রধান তিনি আরো বলেন, আমরা দেশের বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ স্থাপন করেছি। এখন পরিকল্পনা করছি চট্টগ্রাম আর রাজশাহীতে আরো দুটি মেডিকেল কলেজ তৈরির। সেখানে শুধু চিকিৎসা হবে না। হবে গবেষণাও।’

Banglabid

‘আমাদের দেশের মানুষ একটু অসুস্থ হলেই বিদেশে যায় চিকিৎসা করতে। কিন্তু আমি মনে করি আমাদের দেশের চিকিৎসকরাও কম মেধাবী না। সাধারণ মানুষ দেশেই কেন সেই মানের সেবা পাবে না?’

এ সময় প্রধানমন্ত্রী অনেক পুরনো মেডিকেল ভবনের কথা উল্লেখ করে বলেন, ‘অনেকেই এসব ভবন ভাঙতে দেন না। বলেন হেরিটেজ, হেরিটেজ। কিন্তু জীবন আগে নাকি হেরিটেজ আগে? এসব ভেঙে খুব শিগগিরই উন্নতমানের আধুনিক হাসপাতাল করা হবে। সামনে হয়তো একটা প্যাসেজ রাখা যেতে পারে নিদর্শন হিসেবে।’

এ সময় অতীতের রাজনৈতিক সহিংসতার কথা টেনে তিনি বলেন, ‘ওই সময়ে দেখতাম পোড়া মানুষগুলো ফ্লোরে শুয়ে আছে। কোনো বিছানা অব্দি নেই।  তাতে তো সংক্রমণ আরো বাড়ে। সবমিলে আমরা এসব সমস্যা অতিক্রম করার চিন্তা করেছি। সেই চিন্তা থেকেই আমাদের চিকিৎসা সেবা আজকের এই পর্যায়ে এসেছে।’

Reneta

‘নিমতলীর ঘটনার পরও দেখেছি পর্যাপ্ত চিকিৎসার অভাব। সেসব থেকেই চিকিৎসা সেবায় আমরা বাড়তি গুরুত্ব দিয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একটা পাখিকেও সীমান্ত পার হতে দেবে না বিজেপি

পরবর্তী

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

পরবর্তী

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

হত্যার প্রতিবাদে বাঁশখালীতে ঢিলেঢালা হরতাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT