চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সব আদালতও ১০ দিন বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনা

সাপ্তাহিক ছুটির সঙ্গে স্বাধীনতা দিবস ও সাধারণ ছুটিসহ টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব আদালত।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলা এবং বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’

‘‘এমতাবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত ছুটির ধারাবাহিতায় আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ও আপিল বিভাগ) উভয় বিভাগ ও দেশের সকল অধস্তন আদালতসমুহে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।’’

 

এই ছুটির সঙ্গে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি, ২৭ ও ২৮ মার্চ এবং ৩ ও ৪ এপ্রিল  চারদিন সাপ্তাহিক ছুটি যোগ করে মোট ১০ দিন বন্ধ থাকবে আদালত।

Reneta

গত ২২ মার্চ প্রধান বিচারপতির আদেশক্রমে করোনা ভাইরাসের কারণে দেশের অধস্তন (নিম্ন) আদালতসমূহে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবির নির্দেশ দেয়া হয়।

এছাড়াও কারাবন্দি আসামিদের জামিন শুনানির জন্য কারাগার হতে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালতে হাজির না করতে গত ১৯ মার্চ নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

গতকাল সোমবার করোনা ভাইরাস মোকাবেলায় হাসপাতাল, পুলিশ স্টেশনের মতো জরুরিসেবা ছাড়া আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করে সরকার।

এছাড়াও মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে মঙ্গলবার থেকে সারাদেশে মোতায়েন করা হয় সশস্ত্রবাহিনীর সদস্যদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদালতকরোনা ভাইরাসহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বেঁচে থাকার জন্য বিক্রি হচ্ছে সন্তান!

মে ১৯, ২০২৬

নেইমারকে বিশ্বকাপ দলে ডেকে যা বললেন আনচেলত্তি

মে ১৯, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবি: সংগৃহীত।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT