চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবজেলায় করোনা ভাইরাসের প্রস্তুতি যথাযথ হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১৯ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

করোনা ভাইরাসে মৃতের তালিকায় এতোদিন শুধু চীনের নাগরিকরা থাকলেও আজ একজন মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। একজন জাপানী নাগরিকের মৃত্যু হয়েছে, তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। মৃতের সংখ্যা বেড়ে ৭২৪ জনে গিয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বাংলাদেশে নেয়া হয়েছে সতর্কাবস্থা। বিমানবন্দরসহ দেশের বিভিন্ন সীমান্তে বিশেষ ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন জেলাতে থাকা বিভিন্ন হাসপাতালে প্রস্তুতি রয়েছে করোনা ভাইরাসকে কেন্দ্র করে।

শনিবার করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের এক শিক্ষার্থীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে। রংপুর মেডিক্যালে ভর্তি করা ওই শিক্ষার্থীর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়।

গত ২৯ জানুয়ারি সে দেশে ফেরার পরে জ্বর অনুভব করায় তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার তার শ্বাসকষ্ট হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। করোনা ওয়ার্ডের জন্য গঠিত মেডিক্যাল টিম ওই শিক্ষার্থীর চিকিৎসা দিচ্ছে। চীন ফেরত ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত করতে রক্ত পরীক্ষার স্যাম্পলসহ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Banglabid

চীনের উহান থেকে ফিরে আসা একদল নাগরিককে প্রথমে হজ ক্যাম্প ও পরে কয়েকজনকে সিএমএইচে রাখা হয়েছিল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। বাংলাদেশে থাকা কোনো চীনা নাগরিক ও চীন থেকে ফেরা কোনো বাংলাদেশী কেউ এখনও করোনা ভাইরাসে আক্রান্ত নয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। তারপরেও জনমনে নানা শঙ্কা ও ভয় কাজ করছে, আগাম নিরাপত্তা হিসেবে বাজারে থাকা মাস্কের চাহিদা বেড়ে গেছে। এই অবস্থায় সরকারসহ বিভিন্ন সংস্থা সচেতনতা তৈরি ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিষয়টি খুবই ইতিবাচক। যেহেতু এখনও এই ভাইরাসের কোনো প্রতিষেধক আবিস্কার হয়নি, সেজন্য সচেতন হয়ে আগাম প্রতিরোধই একমাত্র ভরসা।

রাজধানীর বাইরে রংপুরেও করোনা প্রতিরোধে যে ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে, দেশের সবজেলাতে সেধরণের ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি। করোনা ভাইরাস দেশে দেখা দেয়নি বলে আত্মতুষ্টির কোনো সুযোগ একেবারে নেই, যতোক্ষণ না পর্যন্ত কোনো প্রতিষেধক বাজারে আসছে বা প্রকৃতির নিয়মে এই ভাইরাসের প্রকোপ কমে যাচ্ছে। সংশ্লিষ্টরা এ বিষয়ে সচেতন হয়ে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এনআরবি অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রুহুল আমিন রাসেল

পরবর্তী

বায়ুদূষণে টেকাই দায়, বিকার নেই কারও

পরবর্তী

বায়ুদূষণে টেকাই দায়, বিকার নেই কারও

‘আগামীর উন্নয়নে গবেষণাই মুখ্য বিষয় হবে’

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT